হোম > জীবনধারা > জেনে নিন

গরমে রেহাই পেতে চাইলে

ফিচার ডেস্ক

মডেল: ইকরা। ছবি: আজকের পত্রিকা

ফাল্গুন মাসের প্রথমার্ধেই বোঝা যাচ্ছে, আর কদিন বাদে গরমটা কেমন পড়বে। তার ওপর শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। রোজার মাসেও যাঁদের প্রতিদিনই বাইরে বের হতে হবে, তাঁরা এ সময় গরম থেকে রেহাই পেতে চাইলে কিছু বিষয় মেনে চলতে পারেন।

» স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিনে দুবার গোসল করতে পারেন।

» তরতাজা ভাব আনতে গোসলের পানিতে লেবুর খোসা কিংবা গোলাপজল ব্যবহার করুন।

» গোসলের সময় লেবুর সুবাসযুক্ত সাবান ব্যবহার করলে তরতাজা লাগবে।

» শরীরের যেসব জায়গায় বেশি ঘামে, সেসব জায়গায় ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন।

» সুতির ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরিধান করুন।

» মাংসসহ ভারী খাবার ও ভাজাপোড়া এড়িয়ে চলুন। বেশি করে ফল, শাকসবজি, টক দই খান।

» দিনের বেলা জানালার পর্দা টেনে রাখুন, রাতে জানালা খুলে দিন। এতে ঘর ঠান্ডা থাকবে।

» দিনে বাইরে বের হলে সানস্ক্রিন, ছাতা এবং সানগ্লাস ব্যবহার করুন।

সূত্র: এভরিডে ফেনোমিনাল ও অন্যান্য

আর্টেমিস ২ মিশনের ১০ দিনের যাত্রায় যা করবেন মহাকাশচারীরা

বিষণ্নতায় ভুগলে ওজন কমানো কঠিন হয় যেসব কারণে

আজকের রাশিফল: পৃথিবীটা একটু ত্যাড়া—তাই বলে ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই

তরমুজের নাম বেঙ্গল টাইগার! জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায়

চৈত্র মাসে যেভাবে ঘরবাড়ি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখবেন

হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন, যেসব খাওয়াবেন না

ঘর গোছানোর ভাইরাল ১২-১২-১২ নিয়ম কি আসলেই কার্যকর

আজকের রাশিফল: আর সাসপেন্স নেওয়া যাচ্ছে না—প্রপোজালটা করেই ফেলুন

‘কিল সুইচ’ দিয়ে কি এআই নিয়ন্ত্রণ সম্ভব? বিজ্ঞানীরা যা বলছেন

চপস্টিকের ইতিহাস জানেন তো?