হোম > জীবনধারা > সাজসজ্জা

শেষ মুহূর্তে অন্দরে বৈশাখের সাজ

ফিচার ডেস্ক

ছবি সৌজন্যে: রিনিশ ডিআইওয়াই নেস্ট

আজ চৈত্রের শেষ দিন। আগামীকাল নতুন বছরের প্রথম দিন—পয়লা বৈশাখ। এই দিনকে স্বাগত জানাতে চাই জাঁকালো আয়োজন। চাই সাজসজ্জা। শুধু নিজে সাজলেও হবে না, নতুন করে সাজাতে হবে বাড়িঘর, মেঝে কিংবা দেয়াল। সে সজ্জায় থাকা চাই দেশীয় আমেজ। শেষ মুহূর্তে তড়িঘড়ি না করে ঘর সাজান একটু কায়দা করে।

এখন বিভিন্ন ধরনের টেরাকোটা বাজারে পাওয়া যায়। দরজা কিংবা করিডর পছন্দমতো টেরাকোটা দিয়ে সাজিয়ে নিতে পারেন। বারান্দায় ফুলগাছ বা সাকুলেন্টের ঝুলন্ত টবগুলোও বদলে ফেলতে পারেন নতুন শিকা আর সুবিধামতো আকৃতির শখের হাঁড়ি দিয়ে।

দেশীয় উপকরণ দিয়ে ঘর সাজাতে চাইলে বাসায় বাঁশ ও বেতের ডাবল কিংবা সিঙ্গেল সোফা রাখতে পারেন। বসার ঘরের দেয়ালে ঝোলাতে পারেন কুলা, মাটির সরা, মাটির তৈরি বিভিন্ন জিনিস, চিত্রিত হাতপাখা ইত্যাদি। এ ছাড়া ঘরের মেঝেতে থাকতে পারে শতরঞ্জি। বালিশ কিংবা কুশন কভার হতে পারে জামদানির। বৈশাখকে কেন্দ্র করে বদলে দিতে পারেন দরজা ও জানালার পর্দা। সিনেমার ব্যানার অথবা রিকশাপেইন্ট স্টাইলে চিত্রিত পর্দা ব্যবহার করতে পারেন বিশেষ এই দিনের জন্য।

এ বছর একটি বিশেষ কাজ করতে পারেন। সেটি হলো, সিনেমার ব্যানার অথবা রিকশাপেইন্ট শিল্পীদের দিয়ে নিজের কিংবা পারিবারিক প্রতিকৃতি বানিয়ে নিতে পারেন। এ জন্য অনেক প্রতিষ্ঠান এখন কাজ করছে।

পয়লা বৈশাখে খাবার টেবিলে তাঁত বা পাটের তৈরি টেবিল রানার বিছিয়ে দেওয়া যায়। পয়লা বৈশাখে চিরাচরিত বাসনকোসনগুলোকে ছুটি দিয়ে মাটির তৈরি থালাবাসন ব্যবহার করতে পারেন।

কোথায় পাবেন

ঢাকায় মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র আড়ং, দোয়েল চত্বর, ঢাকা কলেজের সামনের ফুটপাত, মোহাম্মদপুরের কৃষি মার্কেট, কলাবাগান বাসস্ট্যান্ডের পাশে ফুটপাতে, উত্তরা ও বনানীতে বিভিন্ন দোকানে পাওয়া যায়।

দরদাম

মাটির তৈরি জিনিসপত্রের দাম নির্ভর করে এর ফিনিশিংয়ের ওপর। যে প্রতিষ্ঠানের জিনিসপত্রের ফিনিশিং যত ভালো, তাদের জিনিসের দামও তত বেশি। সাধারণত প্রতি পিস ১০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যায়। তবে সেট হিসেবে কিনলে বেশি দাম পড়বে।

নববর্ষের নব সাজে

গ্রীষ্মকালীন পোশাকের রঙে থাকুক নতুনত্ব ও সতেজতার ছোঁয়া

কৃত্রিম নখ তোলার পদ্ধতি ও সতর্কতা

মেকআপ গলে যাওয়া থেকে রেহাই পেতে যা করবেন

মেহেদির ছিমছাম নকশায় ঈদ

ঈদের ট্রেন্ডে এবার কাশ্মীরি গয়না

ঈদে পারফিউম কেনার আগে যা দেখে নেবেন

মুখের আকার অনুযায়ী কনট্য়ুরিং করুন

ঈদে নেইল এক্সটেনশন করানোর কথা ভাবছেন? জেনে নিন এর খুঁটিনাটি

নারী দিবসের সাজপোশাক