হোম > জীবনধারা > রূপবটিকা

ম্রুণাল ঠাকুরের সৌন্দর্য রহস্য সম্পর্কে যা জানা গেল

ফিচার ডেস্ক, ঢাকা 

ম্রুণাল ঠাকুর ভ্রমণে গেলে সঙ্গে নিয়ে যান ইয়োগা ম্যাট। ছবি: ফেসবুক

ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ার টেলিভিশন সিরিজ দিয়ে শুরু হলেও পরে সিনেমা জগতে তিনি পাকা আসন গড়ে নেন। দারুণ ফিটনেস তো বটেই; মোলায়েম ত্বকের যত্নে এই লাস্যময়ী কী কী করেন, সেসব জানতে ভক্তকুলের আগ্রহের শেষ নেই। তার ওপর সামনেই বিয়ে। ফলে ফেসবুক আর ইনস্টাগ্রাম এখন ম্রুণালময়।

হ্যাঁ, ঘুম থেকে উঠেই আর দশজনের মতো ম্রুণালও প্রথমে হাতে তুলে নেন মোবাইল ফোন। কোনো গুরুত্বপূর্ণ মেসেজ বা মেইল এল কি না চেক করেন। তারপর? তারপরই শুরু হয় তাঁর সারা দিনের রুটিন।

ত্বকের আর্দ্রতা, শক্তি ও উজ্জ্বলতা পুনরুদ্ধারের জন্য প্রচুর ফেস মাস্ক ব্যবহার করেন ম্রুণাল। ছবি: ফেসবুক

প্রথমে লেবুর রস দিয়ে এক গ্লাস কুসুম গরম জল পান করেন ম্রুণাল। এরপর মুখ ধুয়ে ময়শ্চারাইজার এবং এসপিএফ লাগানো তাঁর জরুরি কাজ বলে মনে করেন তিনি। ম্রুণাল বলেন, ‘আমার ত্বক খসখসে। ফলে আমি ত্বক ময়শ্চারাইজ না করে বেশিক্ষণ থাকতে পারি না।’

এর বাইরেও তিনি আর যেভাবে ত্বকের যত্ন নেন—

ত্বকের যত্নে যেসব উপাদান ব্যবহার করেন

ত্বক ভালো রাখতে এবং উজ্জ্বলতা ফেরাতে ভিটামিন সি সেরাম ব্যবহার করেন ম্রুণাল। ছবি: ফেসবুক

ত্বকের আর্দ্রতা, শক্তি ও উজ্জ্বলতা পুনরুদ্ধারের জন্য প্রচুর ফেস মাস্ক ব্যবহার করেন ম্রুণাল। ত্বক সব সময় কোনো সেরাম বা ময়শ্চারাইজার দিয়ে ভিজিয়ে রাখেন। বাড়িতে থাকলে ডিআইওয়াই রুটিন মেনে চলেন। অ্যালোভেরা, টমেটো বা অন্য কোনো ফলের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে তিনি বেশি ভালোবাসেন।

ম্রুণাল জানান, তাঁর ত্বকের জন্য ভিটামিন সি গুরুত্বপূর্ণ। তাঁর কাজের যে ধরন, তাতে সব সময় সতর্ক থাকতে হয়। কতটা ক্যাফেইন গ্রহণ করলে ত্বক আরও বেশি পানিশূন্য হতে পারে, তা-ও ভাবতে হয় তাঁকে। ত্বক ভালো রাখতে এবং উজ্জ্বলতা ফেরাতে ভিটামিন সি সেরাম ব্যবহার করেন ম্রুণাল। তিনি আরও বলেন, ‘কেউ যদি তা করতে না পারে, তাহলে লেবু জল পান করলেও চলবে।’

সকালের নাশতা যেমন

সকালে ম্রুণাল এবিসি অর্থাৎ আপেল, বিট ও গাজরের রস পান করেন। এরপর একটি সেদ্ধ ডিম খান। মহারাষ্ট্রের অধিবাসী হিসেবে এক বাটি উপমা, পোহা বা দোসা ছাড়া তাঁর নাশতা অসম্পূর্ণ বলে জানান তিনি। ম্রুণাল বলেন, ‘আমার দিন শুরু করতে এবং শক্তিতে ভরপুর থাকার জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন।’ সবশেষে, ফল দিয়ে নাশতা শেষ করেন।

ত্বকযত্নে পছন্দের ট্রেন্ড

ম্রুণাল বলেন, ‘আমি ফেশিয়াল ম্যাসাজ এবং ফেস স্ক্যাল্পটিংয়ের ভক্ত। আমি জেড রোলার দিয়ে সেটা করার চেষ্টা করি। এটি আমাকে দুর্দান্ত উজ্জ্বলতা দেয়, যা ওয়ার্কআউট-পরবর্তী উজ্জ্বলতার মতোই দারুণ। আমি ফেস যোগ অনুশীলনও শুরু করেছি, যা এখন বেশ জনপ্রিয়।’

ঘরোয়া বিউটি হ্যাক

ম্রুণাল তাঁর বাগানে প্রচুর অ্যালোভেরা চাষ করেন। যখনই বাড়ি ফেরেন এবং হাতে কিছু সময় পান, তখনই অ্যালোভেরা থেকে জেল বের করে ফ্রিজে রাখেন। ২০ মিনিট পর তা মুখে মাখেন। এতে ত্বক আরাম পায়।

ঘুমের রুটিন

সম্প্রতি প্রচুর বই পড়া শুরু করেছেন তিনি। ম্রুণাল কিছু পড়তে বা কিছু দেখতে দেখতে ঘুমিয়ে পড়তে পছন্দ করেন।

পছন্দের ওয়ার্কআউট

এটা নির্ভর করে তিনি কখন কোথায় আছেন, তার ওপর। ভ্রমণে গেলে সঙ্গে নিয়ে যান ইয়োগা ম্যাট। এ ছাড়া জিম ও মিক্সড মার্শাল আর্ট করতে ভালোবাসেন।

তরুণদের জন্য সৌন্দর্য পরামর্শ

ম্রুণাল ঠাকুর বলেন, ‘আমরা ভুলে যাই যে আমাদের নিজেদের কাছে নিজেদের সুন্দর দেখাতে হবে। আগে আমি সব সময় অন্যদের কাছ থেকে অনুমোদন চাওয়ার চেষ্টা করতাম। আমি ভেবেছিলাম লম্বা চুল, সুন্দরভাবে করা পাতলা ভ্রু আমাকে সুন্দর দেখাবে। কিন্তু পরে বুঝলাম, আমার যেটায় কমফোর্ট, সেটাতেই আমাকে সুন্দর লাগে। অন্যদেরও আমি এই কথাই বলব।’

সূত্র: ভোগ ও ফেমিনা

ছবি: ফেসবুক

জানেন কি, মোবাইল ফোন স্ক্রলিং ক্লান্ত করে দেয় শরীর ও মন

জাপানে পর্যটকদের পোশাক কেন ময়লার অস্থায়ী ঝুড়ি

আপনার সন্তান কি পেট ভরে খেয়েও অপুষ্টিতে ভুগছে

শরীর ও মন ভালো রাখতে চিঠি লেখার অভ্যাস ফিরিয়ে আনুন

অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পুতে কাজ হচ্ছে না? খুশকি তাড়াতে সমাধান হতে পারে তাজা নিমপাতা

আজকের রাশিফল: ঘটকের পাল্লায় পড়বেন, লজিকে জিতলেও শান্তিতে হারবেন

শবে বরাতে চালের রুটির সঙ্গে রাখতে পারেন এই বিশেষ পদগুলো

বসন্তে এশিয়ায় ভ্রমণের ৮ গন্তব্য

শিশুকে টয়লেট ট্রেনিং দেবেন যেভাবে

বিয়ের পর পুরুষের তুলনায় অসন্তুষ্ট থাকেন নারীরা