হোম > জীবনধারা > খাবারদাবার

এই গরমে ঠান্ডা ঠান্ডা

আফরোজা খানম মুক্তা

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

বৈশাখ আসার আগে অনেকটাই গরম পড়ে গেছে। ফ্রিজে বরফ ও ঠান্ডা পানি রাখা শুরু করেছেন অনেকে। এ সময় বাইরে থেকে ঘরে ফিরে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়, তাই না? গরমে খেলে আরাম পাবেন, এমন তিনটি শরবতের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

কাঁচা আমের শরবত

উপকরণ

কাঁচা আম ২ থেকে ৩ পিস, চিনি আধা কাপ, বিট লবণ আধা চা-চামচ, সরিষাবাটা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ২-৩টি এবং বরফের কুচি প্রয়োজনমতো।

প্রণালি

কাঁচা সবুজ আমের খোসা ফেলে পাতলা করে কেটে নিন। পরে বরফের কুচি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার বরফের কুচি দিন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত।

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

লেমন ললি

উপকরণ

পানি ২ কাপ, লেবুর রস ৪ টেবিল চামচ, লেমন এসেন্স ৩ ফোঁটা, চিনি আধা কাপ, খাবার উপযোগী সবুজ রং সামান্য, জেলেটিন ১ চা-চামচ, লবণ ১ চিমটি।

প্রণালি

পানি, চিনি, লেবুর রস, সবুজ রং ও লেমন এসেন্স, জেলটিন—সব একসঙ্গে মিলিয়ে আইসক্রিমের বাক্সে বসাতে হবে। এরপর ডিপ ফ্রিজে রাখতে হবে ২৪ ঘণ্টা। জমে গেলে পরিবেশন করুন।

রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

বেলের শরবত

উপকরণ

পাকা বেল ২টি, চিনি বা গুড় আধা কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, লবণ ১ চিমটি, পানি এক লিটার এবং আইস কিউব প্রয়োজনমতো।

প্রণালি

পাকা বেল ফাটিয়ে চামচ দিয়ে ভেতরের অংশ বের করে নিন। পানি দিয়ে বেল ভালো করে চটকে ছেঁকে নিন। ছেঁকে নেওয়া এই পানিতে চিনি বা গুড়, গুঁড়া দুধ ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেলের শরবত। এবার গ্লাসে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

সূর্যের চোখরাঙানিতেও ত্বক থাকুক সুন্দর

আজকের রাশিফল: মানুষের গোপন কথা জানার নেশা বিপদে ফেলবে, পরিশ্রমের ফল পাবেন

এ সময় খুশকি ও চুলকানির সমস্যা সমাধানে

দিন কাটুক ফুরফুরে

দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সুন্দর মন্দিরে কী লুকিয়ে আছে

নতুন প্রজন্ম কেন ড্রয়িং ছাড়া বাসার দিকে ঝুঁকছে

‘ম্যারেজ ইনকরপোরেটেড’ থেকে মুক্তি নিন: জীবনসঙ্গীর প্রেমে পড়ুন নতুন উপায়ে

শিশুকে সফল হিসেবে দেখতে চান? শুরু হোক ঘরের কাজ দিয়ে

মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন বাড়ানোর উপায়

আজকের রাশিফল: স্বাস্থ্য আর মানিব্যাগ দুটিই আইসিইউতে যাওয়ার দশা, প্রপোজ খুব রিস্কি