হোম > জীবনধারা > রেসিপি

ইফতারে থাকুক অ্যাভোকাডো জুস

ফিচার ডেস্ক, ঢাকা 

অ্যাভোকাডো জুস

সুপারশপে এখন অ্যাভোকাডো পাওয়া যায়। অবশ্য বিদেশি ফল বলে এর দাম খানিক বেশি। কিন্তু তারপরেও অ্যাভোকাডো কেনার কমতি নেই। এর স্য়ান্ডউইচ তৈরি করা হলে এবার বসে পড়ুন জুস তৈরিতে। কীভাবে তৈরি করবেন? জানাচ্ছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

অ্যাভোকাডো ১টি, চিনি ৪ টেবিল চামচ, গুঁড়া দুধ আধা কাপ, মধু ১ টেবিল চামচ, পানি দুই কাপ, কিউই ফল কুচি একটা, বিট লবণ আধা চা-চামচ, পুদিনাপাতা সাজানোর জন্য, লেবুর রস সামান্য, আইস কিউব প্রয়োজনমতো।

প্রণালি

অ্যাভোকাডো ও কিউই খোসা ফেলে স্লাইস করে কেটে রাখুন। এবার ব্লেন্ডারের জারে পানি দিয়ে তাতে অ্যাভোকাডো, চিনি, গুঁড়া দুধ, মধু, কিউই, বিট লবণ দিয়ে একসঙ্গে জুস করে নিন। তারপর গ্লাসে ঢেলে পুদিনাপাতা, সামান্য লেবুর রস, আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

সন্ধ্যা নামার মুখে আগুন ঝরে এক ঝরনায়

শুধু চপ তৈরিতেই নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা যায় আলু

এ সময়ের চুলের যত্নে জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

আজকের রাশিফল: পরিশ্রমের ফল পাবেন, প্রেম জীবনে আজ বসন্তের হাওয়া

খেজুর সংরক্ষণের সঠিক উপায়

নিঃসঙ্গতায় কষ্ট না পেয়ে সময় কাজে লাগান

পর্যটনে মন দিয়েছেন পাকিস্তানের মেয়েরা

ইফতার ও সেহরির মাঝে গ্রিন টি পান করুন সঠিক উপায়ে

ইফতারিতে রাখতে পারেন খরমুজের শরবত

একটি নির্জন দ্বীপ এবং ৬০ মিলিয়ন বছরের পুরোনো রহস্য