সুপারশপগুলোয় খরমুজ পাওয়া যায়। যদি এ ফলটি কিনেই ফেলেন তাহলে জেনে রাখুন, এটি দিয়ে চমৎকার শরবতও তৈরি করা যায়। কীভাবে তৈরি করবেন? আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
খরমুজ অর্ধেকটা, চিনি ৪ টেবিল চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, পানি দুই কাপ, মধু ২ টেবিল চামচ, আইস কিউব প্রয়োজনমতো।
প্রণালি
খরমুজের খোসা ফেলে স্লাইস করে কেটে নিন। এবার ব্লেন্ডার জারে পানি, খরমুজ, চিনি, গুঁড়া দুধ, মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। তারপর গ্লাসে ঢেলে আইস কিউব দিয়ে পরিবেশন করুন।