হোম > জীবনধারা > ভ্রমণ

বিলাসবহুল পর্যটনের নতুন গন্তব্য জেদ্দা

ফিচার ডেস্ক

সৌদি আরবে বিলাসবহুল পর্যটনকে নতুন উচ্চতায় নিতে বড় যৌথ উদ্যোগ হাতে নিয়েছে মিদাদ রিয়েল এস্টেট, আন্তর্জাতিক হোটেল সেবা ব্র্যান্ড কের্জনার ইন্টারন্যাশনাল এবং জেদ্দা সেন্ট্রাল ডেভেলপমেন্ট। বিশ্বের বিখ্যাত আটলান্টিস এবং ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড নির্মাণ করা হবে সৌদি আরবে। পুরো প্রকল্প সাজানো হচ্ছে জেদ্দার নতুন ওয়াটারফ্রন্ট জেলা জেদ্দা সেন্ট্রাল ঘিরে।

এ উপলক্ষে টুরাইজ গ্লোবাল সামিটে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব এবং কের্জনার ইন্টারন্যাশনালের বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আল শাইবানি। সরকারি সংস্থা, বেসরকারি ডেভেলপার এবং আন্তর্জাতিক হোটেল প্রতিষ্ঠানের এই সমন্বয় জেদ্দাকে ভবিষ্যতের শীর্ষ পর্যটন গন্তব্যে পরিণত করবে।

জেদ্দা সেন্ট্রাল: নতুন ওয়াটারফ্রন্ট শহর

রেড সি উপকূলের চেহারা দ্রুত বদলে ফেলা হচ্ছে। জেদ্দা সেন্ট্রালকে পর্যটন, সংস্কৃতি, বিনোদন ও আবাসনের সমন্বয়ে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। মিদাদ রিয়েল এস্টেট এই প্রকল্পের ডেভেলপার হিসেবে নেতৃত্ব দেবে। কের্জনার তাদের আতিথেয়তা সেবার মাধ্যমে এই বিলাসবহুল রিসোর্ট পরিচালনা করবে। স্থানীয় ঐতিহ্যকেও এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। সমুদ্রতীরের পরিবেশ এবং কোরাল থেকে অনুপ্রাণিত কার্নিশের নকশা করা হচ্ছে স্থাপনাগুলোর জন্য। পুরো এলাকায় রাখা হচ্ছে স্থানীয় সংস্কৃতির ছাপ।

আটলান্টিস জেদ্দা

আটলান্টিস জেদ্দাকে তৈরি করা হচ্ছে পরিবার ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে। সেখানে থাকবে আধুনিক বাসস্থানের ব্যবস্থা। এ ছাড়া থাকবে সেখানকার প্রথম অ্যাকুয়াভেঞ্চার ওয়াটারপার্ক, জনপ্রিয় লস্ট চেম্বার্স অ্যাকুয়ারিয়াম এবং ২০টির বেশি রেস্তোরাঁ। সময় কাটানোর জন্য থাকবে ওয়াটারফ্রন্ট পিয়ার, লাক্সারি শপিং এবং বিভিন্ন বিনোদন সুবিধা।

ওয়ান অ্যান্ড অনলি জেদ্দা

অন্যদিকে ওয়ান অ্যান্ড অনলি জেদ্দা বিলাসী অতিথিদের জন্য। এই রিসোর্টে থাকবে ভিলা, স্যুট, রুম এবং প্রাইভেট হোমস কমিউনিটি। এ ছাড়া থাকবে সাতটি রেস্তোরাঁ, প্রাইভেট বিচ, ওয়েলনেস সেন্টার এবং এক্সক্লুসিভ ইভেন্ট ভেন্যু। ধারণা করা হচ্ছে, এই বিলাসী ব্যবস্থার রিসোর্টটি জেদ্দার পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।

মূল লক্ষ্য পরিবেশবান্ধব অবকাঠামো

পুরো প্রকল্পে জোর দেওয়া হয়েছে পরিবেশবান্ধব অবকাঠামোর ওপর। শক্তি সাশ্রয়ী নকশা, পরিবেশসচেতন নির্মাণ পদ্ধতি এবং জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রকল্পে।

সৌদি ভিশন ২০৩০

এই প্রকল্পকে সৌদি আরবের ভিশন ২০৩০-এর পর্যটন ও অর্থনৈতিক বৈচিত্র্য অর্জনের পরিকল্পনার অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক ব্র্যান্ড যুক্ত হওয়ায় বিদেশি পর্যটক, বিনিয়োগ ও কর্মসংস্থান—সব ক্ষেত্রে জেদ্দা এগিয়ে যাবে। কের্জনারের জন্য এটি সৌদিতে প্রথম আনুষ্ঠানিক যাত্রা। মিদাদ রিয়েল এস্টেটের জন্য একটি বড় মাইলফলক।

এই দুই রিসোর্ট চালু হলে জেদ্দার পর্যটনশিল্পে

বড় পরিবর্তন আসবে। শহরের অর্থনীতি, হোটেলশিল্প, স্থানীয় ব্যবসা ও বিনোদন খাত নতুন গতি পাবে। রেড সি উপকূলের আধুনিক শহর হিসেবে আন্তর্জাতিক পরিচিতি বাড়বে জেদ্দার।

সূত্র: গালফ নিউজ

জানা-অজানার ভ্যালেন্টাইনস ডে

‘লং ডিসটেন্স রিলেশনশিপ’ যে কারণে চ্যালেঞ্জপূর্ণ

বসন্তের প্রথম দিন পাতে থাকুক বাসন্তী পোলাও

কেমন হবে ভালোবাসার ভাষা

ভালোবাসা দিবসে সিঙ্গেলরা যা করতে পারেন

আজকের রাশিফল: সিঙ্গেলদের জীবনে বিশেষ কারও আগমন, বিবাহিতরা রান্নাঘরে একটু হাত লাগান

কাল পয়লা ফাল্গুন, স্বাগত জানাতে নানা আয়োজন

কাছে থাকুন বা দূরে, প্রিয় মানুষটির সঙ্গে ভালোবাসা দিবস যেভাবে কাটাতে পারেন

পারলারে যাওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতেই ফুল দিয়ে যেভাবে চুল সাজাতে পারেন

রোজেলার টক-ঝাল-মিষ্টি আচার