হোম > চাকরি > বেসরকারি

ফ্যাক্টচেক বিভাগে জনবল নিয়োগ দেবে আজকের পত্রিকা

চাকরি ডেস্ক 

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম জাতীয় দৈনিক আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটি তাদের ফ্যাক্টচেক বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ফ্যাক্ট-চেকার/ ফ্যাক্টচেক কনটেন্ট রাইটার

পদের সংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মান বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন সংবাদপত্র/নিউজপোর্টাল, গবেষণা প্রতিষ্ঠান অথবা ব্লগ বা ওয়েব মিডিয়ায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফ্যাক্ট-চেকিং সংশ্লিষ্ট কোনো প্রশিক্ষণ বা সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্ব:

* অনলাইনে প্রচারিত বিভিন্ন বানোয়াট খবর, ভুল তথ্য, অপতথ্য ও গুজব সনাক্তকরণ

* Facebook, Instagram, Twitter, YouTube, TikTok-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে ভাইরাল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত

* ফ্যাক্টচেক করে নির্ভরযোগ্য প্রতিবেদন তৈরি ও প্রকাশ

* সাংবাদিকতার মানদণ্ডে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট পর্যবেক্ষণ

* ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের ডেটাবেজ তৈরি ও সংরক্ষণ

* সংবাদ ও সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে সমন্বয় করে মিথ্যা তথ্য চিহ্নিতকরণ

* নিয়মিত তথ্য যাচাইকরণ যোগ্য বিষয়াদি সনাক্তকরণ ও সেই বিষয়ে প্রবন্ধ প্রকাশ

যোগ্যতা:

* সাংবাদিকতা নীতিমালা ও সম্পাদকীয় মানদণ্ড সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

* জাতীয় রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ভালো ধারণা থাকতে হবে।

* Google Fact Check Tools, InVID, TinEye ইত্যাদি ডিজিটাল ভেরিফিকেশন টুল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

* মিডিয়া মনিটরিং বা ফ্যাক্ট-চেকিং টিমে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

* বাংলা ও ইংরেজিতে চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

* দ্রুতগতির পরিবেশে একাধিক কাজ একসঙ্গে সামলানোর সক্ষমতা থাকতে হবে।

* রিভার্স ইমেজ সার্চ, মেটাডেটা বিশ্লেষণ, পাবলিক ডেটাবেস ব্যবহার করে যাচাই-বাছাই করা।

কর্মস্থল: বনশ্রী, ঢাকা

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: আলোচনা সাপেক্ষ

সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তরা ভর্তুকিসহ দুপুরের খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, ছুটির দিনে বিশেষ ভাতা, দুটি উৎসব ভাতা এবং লেট নাইট ড্রপ সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা সিভিতে পদের নাম লিখে আজকের পত্রিকার এই career@ajkerpatrika.com ই–মেইল ঠিকানায় পাঠাতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন

প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

স্কয়ার গ্রুপে নিয়োগ, আবেদন অনলাইনে

ভিভো বাংলাদেশে নিয়োগ, বয়স ২৪ হলেই আবেদন

ইজি ফ্যাশনে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

৩০ পদে যমুনা গ্রুপে নিয়োগ, বয়স ২৫ হলেই আবেদন

আকিজ ভেঞ্চারে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

প্রিমিয়াম ব্যাংকে আকর্ষণীয় বেতনে চাকরি, কর্মস্থল ঢাকায়