হোম > চাকরি > বেসরকারি

এসিআই লিমিটেডে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক 

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মার্কেটিং ইন্টার্ন, কনজিউমার ব্র্যান্ডস’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: মার্কেটিং ইন্টার্ন, কনজিউমার ব্র্যান্ডস।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ; মেজর ইন মার্কেটিং থাকতে হবে।

অভিজ্ঞতা: উল্লেখ নেই।

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিস।

বয়সসীমা: সর্বোচ্চ ২৫ বছর।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।

আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম