হোম > চাকরি > সরকারি

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি

চাকরি ডেস্ক 

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরিতে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ১টি, (১৪তম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

২. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬টি, (১৬তম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের ডিগ্রি। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৩. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ২টি, (১৬তম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের ডিগ্রি।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: রেকর্ডকিপার ১টি, (১৬তম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলশুটিংয়ে দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৬টি, (২০তম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের ডিগ্রি পাস।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তাপ্রহরী ২টি, (২০তম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের ডিগ্রি পাস।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

৭. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতাকর্মী ২টি, (২০তম গ্রেড)

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি বা সমমানের ডিগ্রি পাস।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।

বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮–৩২ হতে হবে।

আবেদন ফি: ১–৪ নম্বর পদের আবেদন ফি ১১২ টাকা। ৫–৭ নম্বর পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিকেল ৪টা।

সূত্র: বিজ্ঞপ্তি