স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এবং নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন প্রকল্পে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ৫ পদে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৭ আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। গবেষণা-সংক্রান্ত ডেটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৯,৮২৫ টাকা।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক পাস। গবেষণা-সংক্রান্ত ডেটা এডিটিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১৯,৮২৫ টাকা।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডেটা অ্যানালাইসিস কাজে অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণি বা সমপর্যায়ের কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ উপ-প্রকল্প পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: উপ-প্রকল্প পরিচালক, নিপোর্ট প্রধান কার্যালয়, ১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা-১২০৫।
আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬, অফিস চলার সময়ের মধ্যে।
সাক্ষাৎকারের তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বেলা ১১টা।
সূত্র: নিপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট
আরও পড়ুন: