২০২৬ সালে যাঁরা স্নাতক সম্পন্ন করেছেন বা করবেন, তাঁরা এমন একটি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, যা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে প্রতিযোগিতামূলক। একটি সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের মাত্র ৩০ শতাংশ গ্র্যাজুয়েট নিজের বিষয়সংশ্লিষ্ট চাকরি পেয়েছেন। প্রায় অর্ধেক গ্র্যাজুয়েটই জানিয়েছেন, এন্ট্রি-লেভেল চাকরির জন্য আবেদন করতেও তাঁরা নিজেদের প্রস্তুত মনে করেন না। তবে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, চাকরির বাজারে এগিয়ে থাকতে শুধু ভালো ফলই যথেষ্ট নয়; বরং কিছু বাস্তব দক্ষতা এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, এখন নিয়োগকর্তারা শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং এমন প্রার্থী খোঁজেন, যাঁদের মধ্যে স্পষ্ট যোগাযোগ দক্ষতা, পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা, দলগতভাবে কাজ করার দক্ষতা, আত্মবিশ্বাসী ও পেশাদার আচরণ এবং বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কাজ করার সক্ষমতা রয়েছে। এ ছাড়া আবেগীয় বুদ্ধিমত্তা, ধৈর্য ও কৌতূহল—এসবও এখন গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে।
আজকের দিনে এগুলোকে শুধু ‘সফট স্কিল’ বলা হয় না; বরং বলা হয় ‘পাওয়ার স্কিলস’। এগুলোর মধ্যে রয়েছে সহানুভূতি, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং দলগত কাজের দক্ষতা। প্রযুক্তিগত দক্ষতা চাকরি পেতে সাহায্য করে, কিন্তু এই দক্ষতাগুলো ছাড়া চাকরিতে টিকে থাকা এবং উন্নতি করা কঠিন হয়ে পড়ে।
সহানুভূতি মানে হলো অন্যের অবস্থান ও অনুভূতি বোঝার ক্ষমতা। বর্তমান কর্মক্ষেত্রে, বিশেষ করে রিমোট বা হাইব্রিড কাজের পরিবেশে এটি খুব গুরুত্বপূর্ণ। এটি দেখা যায়, ইমেইল ও যোগাযোগের ধরনে, ফিডব্যাক দেওয়ার ক্ষেত্রে, সংকটের সময় আচরণে এবং দলগত সিদ্ধান্ত গ্রহণে। নিয়োগকর্তারা এমন প্রার্থী খোঁজেন, যাঁরা শুধু উত্তর নয়, বরং সঠিক প্রশ্ন করতে পারেন। একইভাবে সমস্যা বিশ্লেষণ, নতুন ধারণা দেওয়া এবং অনিশ্চয়তার মধ্যেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, শিক্ষার্থীরা নিজেদের সমালোচনামূলক চিন্তাকে যতটা ভালোভাবে নেন, নিয়োগকর্তারা বাস্তবে তা তুলনামূলকভাবে কম মূল্যায়ন করেন।
ধৈর্য মানে শুধু চাপ সহ্য করা নয়; বরং ব্যর্থতা বা পরিবর্তনের পর দ্রুত নিজেকে আবার গুছিয়ে নেওয়ার ক্ষমতা। কর্মক্ষেত্রে অনেক সময় নতুন পরিবেশ, নিয়মিত ফিডব্যাক এবং দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয়। এসব দক্ষতা মূলত বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়।
রিমোট ও হাইব্রিড কাজের যুগে যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে রয়েছে পরিষ্কারভাবে কথা বলা, মনোযোগ দিয়ে শোনা, পেশাদারভাবে লেখা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা। অনেক তরুণ প্রযুক্তিতে দক্ষ হলেও বাস্তব যোগাযোগে পিছিয়ে থাকেন।
প্রথম চাকরি সব সময় সহজ হয় না। এখানে ভুল হবে, ফিডব্যাক আসবে, নতুন কিছু শিখতে হবে, এটাই স্বাভাবিক। নিজের প্রতি ধৈর্য রাখা এবং শেখার মানসিকতা ধরে রাখা খুব জরুরি। চাকরিতে এগিয়ে যাওয়ার ৩টি সহজ পদক্ষেপ
প্রতিদ্বন্দ্বী নয়। আসল প্রতিদ্বন্দ্বিতা হলো স্থবির চিন্তা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে না নেওয়া। যাঁরা কৌতূহলী, মানুষের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারেন এবং নতুন পরিস্থিতিতে শিখতে প্রস্তুত, তাঁরাই ভবিষ্যতে এগিয়ে থাকবেন। আপনার ডিগ্রি আপনাকে শুধু শিক্ষাগত দক্ষতার প্রমাণ দেয়; এরপর এগিয়ে যাওয়ার পথ তৈরি করে আপনার মানবিক ও বাস্তব দক্ষতা।