বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ১১ ক্যাটাগরির পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১২ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ক্যাটালগার, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: ক্যাফেটেরিয়া হিসাব সহকারী, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: গাড়িচালক, ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তিন বছরের অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ৭টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: মালি, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম ও সংখ্যা:
বার্তা বাহক, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম ও সংখ্যা: গেস্ট হাউস অ্যাটেনডেন্ট, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
পদের নাম ও সংখ্যা:
কার্পেটার, ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ক্লিককরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
আগামী ৫ এপ্রিল, ২০২৬;
বিকেল ৫টা পর্যন্ত।