হোম > ইসলাম

খোদাভীতি—দুনিয়া ও আখিরাতের সফলতার সোপান

নাঈমুল হাসান তানযীম 

ছবি: সংগৃহীত

তাকওয়া তথা খোদাভীতি সৃষ্টি হয় গুনাহমুক্ত জীবন গঠনের দ্বারা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় তাকওয়া অর্জনের আদেশ করেছেন।

বলেছেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। তাঁর নৈকট্য অর্জনের জন্য রাস্তা তালাশ করো এবং তাঁর রাস্তায় মেহনত করো। যাতে এসব কিছুর ফলে তোমাদের সফলতা অর্জিত হয় দুনিয়াতেও, আখিরাতেও।’ (সুরা মায়িদা: ৩৫)

মুফাসসিরগণ ‘তাঁর নৈকট্য অর্জনের জন্য রাস্তা তালাশ করো’ এ অংশের ব্যাখ্যায় দুটি বিষয়ের কথা বলেন—

  • এক. বেশি বেশি নেক আমল করা।
  • দুই. আল্লাহওয়ালা এবং বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করা।

তাকওয়া অর্জনের জন্য সবচেয়ে ফলপ্রসূ আমল যেটা তা হলো সব সময় মাথায় এই বিষয়টা রাখা—‘আমি যা কিছু করছি সবকিছু আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন।’ যেমনটি কোরআনে এসেছে, ‘তোমরা যা করছ, সব তিনি জানেন।’ (সুরা নাহল: ৯১)

তাহলে আমাদের সকল পাপ ও অন্যায় কাজ কমে যাবে। কোনো খারাপ কাজ করতে গেলেই এই ভাবনা চলে আসবে যে, আল্লাহ তাআলা তো দেখছেন।

তাকওয়া অর্জনের জন্য আরও যে দুটি বিষয়ের ওপর আমল করা বেশি জরুরি তা হচ্ছে, জবান ও লজ্জাস্থানের হেফাজত করা। কারণ, মানুষ যত পাপ কাজ করে তার অধিকাংশই হয় এই দুই অঙ্গের দ্বারা।

আর তাই রাসুল (সা.) হাদিসে বলেছেন, ‘যে ব্যক্তি উভয় চোয়ালের মধ্যভাগ তথা জিহ্বা এবং উভয় পায়ের মধ্যভাগ তথা লজ্জাস্থান হেফাজত করার দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব।’ (সহিহ্ বুখারি: ৬৪৭৪)

ইসলামি সংস্কৃতি ও সভ্যতার বিকাশে মসজিদের ভূমিকা

নবীজি (সা.)-এর স্মৃতিবিজড়িত মদিনার ৫ মসজিদ

কাবিননামায় স্বাক্ষর নিলেই কি বিয়ে হয়ে যাবে?

আজকের নামাজের সময়সূচি: ১৬ অক্টোবর ২০২৬

হিংসা-বিদ্বেষ যেভাবে নেক আমল ধ্বংস করে

আজকের নামাজের সময়সূচি: ১৫ অক্টোবর ২০২৬

সুরা আনআম: গুরুত্ব, তাৎপর্য ও মর্মবাণী

কুমিল্লার প্রবীণ আলেম আল্লামা নুরুল হক আর নেই

নারীর আত্মরক্ষা, নিরাপত্তা ও ইসলামের দৃষ্টিভঙ্গি

আজকের নামাজের সময়সূচি: ১৪ অক্টোবর ২০২৬