হোম > ইসলাম

স্বপ্নে দুধ দেখা যে সুসংবাদের ইঙ্গিত

ফয়জুল্লাহ রিয়াদ

প্রতীকী ছবি

ঘুমের ঘোরে মানুষ নানা রকম স্বপ্ন দেখে, যার বেশির ভাগেই গভীর অর্থ বা ইঙ্গিত থাকে। ইসলামি স্বপ্নতত্ত্বে দুধকে সাধারণত পবিত্রতা, ফিতরাত (স্বাভাবিক মানবপ্রকৃতি), হালাল জীবিকা, ইলম (জ্ঞান) ও কল্যাণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

স্তনে দুধ দেখা ও পান করানোর ব্যাখ্যা

স্বপ্নে পুরুষ বা নারীর স্তনে দুধ দেখা সম্পদ, প্রাচুর্য ও সৌভাগ্যের প্রতীক। তবে ইসলামি স্বপ্নতত্ত্ববিদদের মতে, বাস্তবে দুধ নেই এমন কোনো নারী যদি স্বপ্নে দেখেন যে তিনি কোনো পরিচিত শিশু, পুরুষ বা নারীকে দুধ পান করাচ্ছেন—তাহলে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা সংকুচিত হওয়া, বন্দিত্ব বা কোনো সীমাবদ্ধতায় পড়ার ইঙ্গিত বহন করতে পারে।

গৃহপালিত পশুর দুধ

সব ধরনের পশুর দুধের ব্যাখ্যা এক নয়। পশুর ভিন্নতা অনুযায়ী এর তাবিরও ভিন্ন হয়: ১. উটের দুধ: নেককার স্ত্রী লাভ কিংবা বরকতময় সন্তানের সুসংবাদ। ২. গাভির দুধ: হালাল উপার্জন, বরকত ও আর্থিক প্রাচুর্যের প্রতীক। ৩. ভেড়া ও ছাগলের দুধ: সার্বিক কল্যাণ ও সুখ-শান্তির ইঙ্গিত। ৪. ঘোড়ার দুধ: ঘোড়ার দুধ পান করতে দেখলে শাসক বা প্রভাবশালী ব্যক্তির নৈকট্য লাভ এবং সমাজে সম্মান বৃদ্ধির লক্ষণ প্রকাশ পায়।

হিংস্র ও অনাকাঙ্ক্ষিত প্রাণীর দুধের বার্তা

হিংস্র বা অপবিত্র প্রাণীর দুধ দেখার ব্যাখ্যা সাধারণত একটু ভিন্ন ও সতর্কতামূলক হয়ে থাকে: ১. সিংহীর দুধ: শত্রুর ওপর বিজয় লাভ এবং শক্তি ও সাহসের প্রতীক। ২. নেকড়ের দুধ: অন্যায় বা অনৈতিক উপায়ে সম্পদ অর্জন কিংবা মানসিক উদ্বেগের ইঙ্গিত। ৩. শূকরের দুধ: মানুষের বিবেক ও চিন্তাশক্তির বিকৃতি অথবা হারাম সম্পদের প্রতি ঝুঁকে পড়ার একধরনের সতর্কবার্তা। ৪. শিয়ালের দুধ: সাময়িক অসুস্থতা বা রোগব্যাধির লক্ষণ। ৫. বিড়ালের দুধ: পারিবারিক বা সামাজিক বিবাদ, শত্রুতা ও দুশ্চিন্তার প্রতীক।

মাখন, পনির দেখার ব্যাখ্যা

দুগ্ধজাত অন্যান্য দ্রব্যের ক্ষেত্রেও পৃথক ব্যাখ্যা রয়েছে। যেমন—স্বপ্নে মাখন দেখা অফুরন্ত বরকতের প্রতীক। আর পনির দেখা কখনো সঞ্চিত সম্পদের, আবার কখনো বা দূরপাল্লার সফরে অর্জিত রিজিকের ইঙ্গিত বহন করে।

তথ্যসূত্র: ইবনে সিরিন, তফসিরুল আহলাম: ১২৪-১২৬, আল-মাকতাবাতুত তাওফিকিইয়াহ, কায়রো

যে কারণে উপুড় হয়ে ঘুমাতে নিষেধ করেছেন মহানবী (সা.)

এআই দিয়ে হালাল ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখাচ্ছেন ইনাম বিন সিদ্দিক

বৃষ্টির সময় রাসুল (সা.) যে ৪ আমল করতেন

আজকের নামাজের সময়সূচি: ১৪ জুলাই ২০২৬

অতিবৃষ্টি থেকে বাঁচতে যে দোয়া শিখিয়েছেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ১৩ জুলাই ২০২৬

পবিত্র কোরআনে শয়তানের বন্ধু বলা হয়েছে যাদের

আজকের নামাজের সময়সূচি: ১২ জুলাই ২০২৬

অভাব-অনটন থেকে মুক্তির ৪ আমল

আজকের নামাজের সময়সূচি: ১১ জুলাই ২০২৬