হোম > ইসলাম

পানি পান করার সুন্নত

কে এম ছালেহ আহমদ জাহেরী

পানি আল্লাহর নেয়ামত। মহানবী (সা.) পানি পান করার সময় কিছু নিয়ম অনুসরণ করতেন, যা উম্মতের জন্য পালনীয়। এতে একদিকে যেমন রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণ হবে, অন্যদিকে মহান আল্লাহর নেয়ামতের যথাযথ হক আদায় হবে। পানি পান করার সুন্নতগুলো এখানে তুলে ধরা হলো—
এক. পানির পাত্র বা গ্লাস ব্যবহার করা। রাসুল (সা.) মশকের মুখে মুখ লাগিয়ে পান করতে বারণ করেছেন। (রিয়াদুস সালেহিন: ৭৬৭)

দুই. পরিষ্কার পাত্রে পান করা। রাসুল (সা.) এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘রাতের বেলা পানপাত্র নেড়েচেড়ে পরিষ্কার করা ছাড়া পানি পান করবে না। তবে পাত্র ঢাকা অবস্থায় থাকলে ভিন্ন কথা।’ (ইবনে মাজাহ: ৩৪৭১)

তিন. আল্লাহর নাম নিয়ে পান করা। রাসুল (সা.) বলেন, ‘যখন তোমরা পানি পান করার ইচ্ছা করবে, তখন শুরুতে বিসমিল্লাহ বলবে এবং শেষে আলহামদুলিল্লাহ।’ (তিরমিজি: ১৮৮৫)

চার. ডান হাতে পান করা। রাসুল (সা.) বলেন, ‘তোমরা বাম হাতে আহার কোরো না। কেননা, শয়তান এভাবেই আহার করে।’ (ইবনে মাজাহ: ৩২৬৮) 
পাঁচ. বসে পানি পান করা। শুধু জমজমের পানি ছাড়া পৃথিবীর সব পানি বসে পান করার নির্দেশ দিয়েছেন রাসুল (সা.)। (মুসলিম: ২০২৪) 
ছয়. তিনবারে পান করা। রাসুল (সা.) বলেন, ‘তোমরা কখনো উটের মতো এক চুমুকে পানি পান কোরো না। বরং তিন শ্বাসে পানি পান করবে।’ (তিরমিজি: ১৮৮৫)

সাত. গ্লাসে নিশ্বাস না ফেলা। রাসুল (সা.) পানি পান করার সময় কখনো গ্লাসে নিশ্বাস ফেলতেন না।’ (বুখারি: ১৫৪)

লেখক: ইসলামবিষয়ক গবেষক

হজরত উসমান (রা.)-এর ৬ ব্যবসায়িক কৌশল

মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা

আজকের নামাজের সময়সূচি: ২৭ অক্টোবর ২০২৬

কাকরাইল মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিনের ইন্তেকাল

রাসুলুল্লাহ (সা.)-কে ভালোবাসার ৫ উপায়

আজকের নামাজের সময়সূচি: ২৬ অক্টোবর ২০২৬

‘চোখের জিনা’ থেকে বাঁচতে যেভাবে সতর্ক করা হয়েছে

আজকের নামাজের সময়সূচি: ২৫ অক্টোবর ২০২৬

মা-বাবার অধিকার, মর্যাদা ও আনুগত্যের সীমারেখা

আজকের নামাজের সময়সূচি: ২৪ অক্টোবর ২০২৬