সারা দিনের ক্লান্তি শেষে রাতে বিছানায় যাওয়ার আগে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কিছু সুন্দর আমল ও দোয়া করতেন। ঘুমের মাঝে মানুষের প্রাণ সাময়িকভাবে কবজ করা হয়, যা মৃত্যুর একটি ক্ষুদ্র রূপ। তাই ঘুমকে মৃত্যুর সঙ্গে তুলনা করে আল্লাহর ওপর ভরসা করে ঘুমাতে যাওয়ার সুন্নাহ রয়েছে।
হজরত হুযাইফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—রাসুলুল্লাহ (সা.) রাতের বেলা নিজ বিছানায় ঘুমানোর সময় ডান হাত গালের নিচে রাখতেন।
অতঃপর এই দোয়া পাঠ করতেন:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া।
অর্থ: ‘হে আল্লাহ, আপনারই নামে আমি মৃত্যুবরণ করি (ঘুমাই) এবং আপনারই নামে জীবন লাভ করি (জাগ্রত হই)।’ (সহিহ বুখারি ও মুসলিম)
ঘুমানোর আগে শুধু দোয়া পড়াই নয়, এর সঙ্গে আরও কিছু সুন্নত আমল পালন করলে বরকত লাভ করা যায়:
আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে বিশ্বনবীর এই ছোট্ট সুন্নতি আমলগুলো নিজেদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।