হোম > ইসলাম

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

আগামী ৩ ফেব্রুয়ারি রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ইসলাম ধর্মের অনুসারীরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে পুণ্যময় এই রাতটি কাটিয়ে থাকেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় শবে বরাতের তারিখ নির্ধারণ করা হয়। সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে শবে বরাতের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। শবে বরাতের পর দিন ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

আজকের নামাজের সময়সূচি: ২৯ এপ্রিল ২০২৬

বৃষ্টিতে ভিজলে কি অজু হয়ে যায়?

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ কখন পড়তে হয়, অর্থ কী

বিনয় ও নম্রতা মুমিনের অপরিহার্য গুণ

আজকের নামাজের সময়সূচি: ২৮ এপ্রিল ২০২৬

রাতে ঘুম না এলে যে দোয়া পড়বেন

বজ্রপাত ও ঝড়-তুফানের সময় যে দোয়া পড়বেন

জ্বর থেকে মুক্তি পেতে যে দোয়া শিখিয়েছেন নবীজি (সা.)

ঘুমানোর আগে যে আমল করতেন নবীজি (সা.)

আজকের নামাজের সময়সূচি: ২৭ এপ্রিল ২০২৬