হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আবারও যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১

আবারও যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশের নিউ অরলিন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সমাপনী অনুষ্ঠান চলছিল। সেখানে মরিস জেফ হাইস্কুলের স্নাতকেরা উপস্থিত ছিলেন।

নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিটস বলেছেন, ভুক্তভোগী তিনজনই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যান।

ট্রাম্পের নজর এবার গাঁজার ৪৭ বিলিয়ন ডলারের ব্যবসায়

মাদুরোকে আটকের আগাম তথ্য জেনে বাজি, ৪ লাখ ডলার লাভ করা মার্কিন সেনা গ্রেপ্তার

হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

গাঁজা নিয়ে গবেষণা ও চিকিৎসায় এর ব্যবহার বাড়াতে পদক্ষেপ নিলেন ট্রাম্প

পরিবারের সঙ্গে কী কথা হয়েছিল যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর

এবার মার্কিন নৌবাহিনীমন্ত্রী বরখাস্ত

ট্রাম্পের ক্রিপ্টো কোম্পানির বিরুদ্ধে বিলিয়নিয়ার সানের মামলা

শুক্রবারের মধ্যে ‘সুখবর’ আসতে পারে—ট্রাম্পের ইঙ্গিত

ট্রাম্পের শুল্কের টাকা ফেরত শুরু, বঞ্চিত হতে পারে অনেকে

১৯৭৬ সালের ‘ওয়ার্টহগ’ যুদ্ধবিমানের মেয়াদ বাড়িয়ে ২০৩০ সাল করল পেন্টাগন, উদ্দেশ্য কী