হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সর্বশক্তি দিয়ে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ন্যাটো: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে তা সর্বশক্তি দিয়ে ন্যাটো ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ব্লিঙ্কেন বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তার একটি কূটনৈতিক সমাধান এখনো সম্ভব। তবে এমনটি না হলে ন্যাটো সর্বশক্তি দিয়ে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রস্তুত রয়েছে। 

এদিকে কাজাখস্তানে রাশিয়ার সেনা পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সেখানে রুশ সেনা মোতায়েন করা হয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মনে করেন, এই আন্দোলন কাজাখস্তান সরকারই ঠেকাতে পারত।

এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক করে ব্লিঙ্কেন বলেন, ‘ইতিহাস ঘেঁটে দেখা যায়, যদি রাশিয়ানরা আপনার বাড়িতে থাকে তাহলে তাদের বের করা খুবই কঠিন। আমার কাছে মনে হচ্ছে কাজাখ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে প্রতিবাদকারীদের অধিকারকে সম্মান করে এই প্রতিবাদ মোকাবিলা করার ক্ষমতা রয়েছে। সুতরাং এটি এখনো স্পষ্ট নয়, কেন তাদের বাইরের সহযোগিতা দরকার হলো। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’

যুক্তরাষ্ট্রের বড় ৩ শহর এখন সোশ্যাল ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির

ইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন কি হেগসেথ

কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা-মেয়ের মৃত্যু

৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা, সামনে বড় চ্যালেঞ্জ

রিপাবলিকানদের হারের দায় ট্রাম্পের ইরান যুদ্ধের চাপালেন ভ্যান্স, নজর প্রেসিডেন্ট নির্বাচনে?

হেরে যুদ্ধের খেসারত দিলেন ট্রাম্প, ইরান ইস্যুতে এবার হাঁটবেন কোন পথে