হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইন্টারনেট আর্কাইভকে কপিরাইট আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করল মার্কিন আদালত

অনলাই ডেস্ক

জনপ্রিয় অনলাইন লাইব্রেরি ইন্টারনেট আর্কাইভকে কপিরাইট আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করল মার্কিন আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ইন্টারনেট আর্কাইভকে অভিযুক্ত করে ম্যানহাটন জেলা আদালতের বিচারক জন কোয়েলটল এ রায় দেন। এর আগে ২০২০ সালে স্ক্যান করা বই অনলাইনে ধার দিয়ে কপিরাইট আইন ভাঙার অভিযোগ এনে সানফ্রান্সিসকো ভিত্তিক এই অলাভজনক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে চার প্রকাশনা প্রতিষ্ঠান। 

ইন্টারনেট আর্কাইভ গত এক দশকে লাখ লাখ ছাপা বই স্ক্যান করেছে। কপিরাইট আইনে সুরক্ষিত ৩.৬ মিলিয়ন বই ছাড়া বাকি বইগুলোর ডিজিটাল কপি বিনা মূল্যেই নিজেরদের ওয়েবসাইটে উন্মুক্ত করেছে তারা। এর মধ্যে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র‍্যানডম হাউসেরও ৩৩ হাজার বই রয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর স্থানীয় লাইব্রেরিগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন ইন্টারনেট আর্কাইভ একসঙ্গে কতজন একটি বই ধার নিতে পারবে তার সীমা তুলে নেয়। এরপরই ১২৭ টিরও বেশি বই নিয়ে আপত্তি জানিয়ে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র‍্যানডম হাউস মামলা করেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 

ইন্টারনেট আর্কাইভ আদালতে বিষয়টিকে সাধারণত লাইব্রেরিগুলো যেভাবে পাঠকদের বই ধার দেয় তার সঙ্গে তুলনা করে এটিকে ‘অনলাইনে বইয়ের নিয়ন্ত্রিত ধার দেওয়া’ বলে অভিহিত করে। তাদের দাবি এই পদ্ধতি বইয়ে ‘ন্যায্য ব্যবহারের’ যুক্তি অনুসরণ করে। সেই যুক্তিতে কিছু পরিস্থিতিতে কপিরাইটযুক্ত অন্যের কাজ লাইসেন্সবিহীন ব্যবহারের অনুমতি দেয় তাদের। কিন্তু প্রকাশকদের দাবি, এটি কপিরাইট আইনের লঙ্ঘন এবং ইবুক বাজারকে আঘাত করে। 

রায় দেওয়ার আগে আদালত আপত্তি ওঠা বইগুলোকে ধার দেওয়ার ক্ষমতা ইন্টারনেট আর্কাইভের রয়েছে কী না তা পরীক্ষা করে দেখে। মামলার শুনানিতে বিচারক কোয়েলটল বলেন, ‘ইন্টারনেট আর্কাইভের পদ্ধতিতে এমন কিছুই নেই যা বইগুলোর ডিজিটাল কপির ‘ন্যায্য ব্যবহারকে’ নিশ্চয়তা করে। কারণ কেবল প্রকাশকেরাই ঐতিহ্যবাহী লাইব্রেরিকে লাইসেন্স দিতে পারে বইয়ের অনুমোদিত ইবুক সংস্করণ তৈরি করার। মুদ্রিত বই বৈধভাবে ধার দেওয়ার অধিকার থাকলেও, কোনো বই স্ক্যান করে ডিজিটাল কপি ধার দেওয়ার অধিকার ইন্টারনেট আর্কাইভের নেই।’ 

এরপর ইন্টারনেট আর্কাইভ এ রায়কে ‘ডিজিটাল যুগে তথ্য মাধ্যমে সবার অবাধ প্রবেশকে বাধাগ্রস্ত করবে এবং পাঠকদের ক্ষতিগ্রস্ত করবে’ আখ্যা দিয়ে আপিল করার কথা বিবৃতি দিয়ে জানায়। 

এ নিয়ে অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের প্রধান মারিয়া প্যালান্ট এক বিবৃতিতে বলেছেন যে, ‘এই রায় সারা বিশ্বে লেখক, প্রকাশক এবং সৃজনশীল বাজারের গুরুত্বের ওপর জোর দিয়েছে।’

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস

ইরান আমাদের বোকা বানাচ্ছে, আজ আবার হামলা চালাব: ট্রাম্প

৩৭ বার ইরানের সঙ্গে ‘চুক্তির’ দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি ট্রাম্পের, বাস্তবতা ভিন্ন