হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কে ট্রাকের ওপর উঠে গেল বিমান, ২ পাইলট নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া বিমানবন্দরে দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন। ছবি: এএফপি

নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল রোববার গভীর রাতে লা গুয়ার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় এটি যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি ফায়ার সার্ভিসের ট্রাকের সঙ্গে সংর্ঘর্ষ হয়। এয়ার কানাডা এক্সপ্রেসের বিমানের সঙ্গে এই সংঘর্ষে দুই পাইলট নিহত হন। আহত হন আরও কয়েকজন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কানাডার উড়োহাজাজ নির্মাতা সংস্থা বোম্বারডিয়ার অ্যারোস্পেসের তৈরি বোম্বারডিয়ার সিআরজে ৯০০ মডেলের বিমানটি কানাডার মন্ট্রিয়ল থেকে ৭২ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে আসছিল। নিউইয়র্ক ও নিউজার্সির বন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া জানান, বিমানটি পরিচালনা করছিল আঞ্চলিক অংশীদার জ্যাজ অ্যাভিয়েশন।

গার্সিয়া বলেন, আহত ৪১ জনের মধ্যে ৩২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে নয়জন ‘গুরুতর আঘাত’ নিয়ে হাসপাতালে রয়েছেন। আহতদের মধ্যে যাত্রী, ক্রু সদস্য এবং দমকল ট্রাকের দুই কর্মকর্তা ছিলেন। ওই দুই কর্মকর্তাও হাসপাতালে ভর্তি, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।

গার্সিয়া জানান, কানাডীয় বিমানটি অবতরণের সময় ফায়ার সার্ভিসের ট্রাকটি ইউনাইটেড এয়ারলাইসের একটি বিমানের দিকে যাচ্ছিল। সেই বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর যেমন গন্ধ তৈরি হয় সেরকম গন্ধ পাওয়া যাচ্ছিল। এর কয়েক মিনিট আগে প্রকাশিত এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে দেখা যায়, ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটটি কেবিনে গন্ধের কারণে জরুরি অবস্থা ঘোষণা করে। নিয়ন্ত্রকেরা ক্রুকে জানিয়েছিলেন যে, ফায়ার সার্ভিসের ট্রাক এরই মধ্যে ঘটনাস্থলে রয়েছে।

পরের বার্তায় দেখা যায়, রানওয়ে ৪–এর ট্যাক্সিওয়ে ‘ডেল্টা’ দিয়ে ট্রাকটিকে পার হওয়ার অনুমতি দেওয়া হয়। সংঘর্ষের ঠিক আগে নিয়ন্ত্রকের কণ্ঠ শোনা যায়—‘স্টপ, স্টপ, স্টপ, ট্রাক ১ থামুন।’ ঠিক এই সময় প্রায় ঘণ্টায় ৩৯ কিমি বেগে বিমানটি ট্রাকটিকে আঘাত করে। স্থানীয় সময় রাত ১১টা ৩৭ মিনিটে শেষবারের মতো বিমানের তথ্য রেকর্ড করা হয়। দুর্ঘটনার পর তোলা ছবিতে বিমানের নাকটি তোবড়ানো এবং সামনের অংশ উপরের দিকে উঠে থাকা দেখা যায়।

গ্রিসের ক্রিট নৌঘাঁটিতে ফিরল মার্কিন রণতরি জেরাল্ড ফোর্ড

ইরান সংকটের পূর্ণাঙ্গ সমাধানের পথ খুলেছে, জানালেন ট্রাম্প

যুদ্ধ বন্ধে ৫ বছর ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিতসহ ইরানের কাছ যেসব দাবি জানালেন ট্রাম্প

হেগসেথের সংবাদ সম্মেলনে নিষিদ্ধ হলো পেন্টাগনেরই সংবাদমাধ্যম

‘ইরানের বিনাশ নিশ্চিত’, এরপর দেশের ভেতরেই প্রধান শত্রু খুঁজে পেয়েছেন ট্রাম্প

মাগা-সমর্থকদের স্বপ্নের নারী হয়ে ওঠা জেসিকা ফস্টারের আড়ালে যে প্রতারণা

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র, বহু হতাহতের শঙ্কা

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের

এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার মারা গেছেন