হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কে নির্বাচনী প্রচারে অভিবাসনপ্রত্যাশীদের আক্রমণ ট্রাম্পের

ডয়চে ভেলে  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

কোনো অভিবাসনপ্রত্যাশী যদি মার্কিন নাগরিককে হত্যা করেন, তাহলে তাকে ফাঁসি দিতে হবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নিউইয়র্কের প্রচারে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। 

তিনি বলেন, ‘কমলা, আপনি এই দেশ ধ্বংস করে দিয়েছেন। আপনাকে আমরা আর কোনোভাবেই ফেরাবো না। আপনার চাকরি চলে গেছে। আপনি এবার বেরিয়ে যান।’

গত রোববার রাতে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বক্তৃতা দেন ট্রাম্প। ট্রাম্প সেখানে বলেছেন, আগামী চার বছর কেমন কাটবে তা স্থির হবে এই নির্বাচনে। আরো চার বছর মানুষ কিছু অযোগ্য মানুষের হাতে দেশ ছাড়তে চান নাকি এক ঐতিহাসিক সময়ের শুরু দেখতে চান, তা তাদের স্থির করতে হবে। বস্তুত এদিনের প্রচারে ট্রাম্পের সবচেয়ে বড় চমক ছিল তার স্ত্রী। এই প্রথম ট্রাম্পের প্রচারে স্ত্রী মেলানিয়াকে দেখা গেল।

ট্রাম্পের প্রতিশ্রুতি
এবারের নির্বাচনী প্রচারে দুটি বিষয়ের উপর ট্রাম্প গোড়া থেকেই গুরুত্ব দিয়েছেন। অনুপ্রবেশ এবং অর্থনীতি। এদিন ১৫ মিনিটের বক্তৃতাতেও ট্রাম্প সেই কথাগুলিই বলেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে গ্যাংওয়ার বন্ধ করবেন তিনি। অবৈধ অনুপ্রবেশ বন্ধ করবেন।

তার দাবি, বাইরের দেশ থেকে অপরাধীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তারা ‘যুক্তরাষ্ট্রের শান্তিশৃঙ্খলা নষ্ট করছে। এরপরেই তিনি বলেন, যদি কোনো অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রে এসে কোনো মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় জড়িয়ে পড়েন, তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সকলকে দেশের পতাকাকে শ্রদ্ধা করতে হবে। কেউ পতাকা জ্বালিয়ে দিলে তার এক বছর পর্যন্ত জেল হতে পারে।

ট্রাম্পের সমর্থকেরা এদিন ভরিয়ে দিয়েছিলেন ম্যাডিন স্কোয়্যার গার্ডেন। ট্রাম্প আসার আগে তারাও কমলা হ্যারিসকে কার্যত ব্যক্তিগত আক্রমণ করেন। কমলাকে তুলনা করা হয় শয়তানের সঙ্গে।

নভেম্বরের গোড়াতেই যুক্তরাষ্ট্রে নির্বাচন। কমলা জিতলে তিনি গড়বেন। যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনি। তবে এখনো পর্যন্ত ভোটের আগের সমীক্ষা বলছে, ট্রাম্প এবং কমলার লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। শেষ এক সপ্তাহে জনমতের ভিত্তি বলছে, কমলা সামান্য এগিয়ে আছেন।

৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

যুক্তরাষ্ট্রের বড় ৩ শহর এখন সোশ্যাল ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

নির্বাচনে বিপর্যয়ের পর পদত্যাগের কথা ভাবছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির

ইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন কি হেগসেথ

কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা-মেয়ের মৃত্যু

৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা, সামনে বড় চ্যালেঞ্জ

রিপাবলিকানদের হারের দায় ট্রাম্পের ইরান যুদ্ধের চাপালেন ভ্যান্স, নজর প্রেসিডেন্ট নির্বাচনে?