হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেয়র মামদানির বাসভবনের সামনে ভয়াবহ বোমা হামলা, স্বীকারোক্তি দিলেন দুই তরুণ

আজকের পত্রিকা ডেস্ক­

মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: এএফপি

নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবন গ্রেসি ম্যানশন-এর সামনে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) দুই বিপরীতমুখী বিক্ষোভকারী গোষ্ঠীর সংঘর্ষ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জনৈক বিক্ষোভকারী সেখানে একটি হাতে তৈরি শক্তিশালী বিস্ফোরক নিক্ষেপ করে। এটি বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারত। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিউইয়র্ক পুলিশ বিভাগ রোববার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে জানায়, উদ্ধারকৃত ডিভাইসটি কোনো সাধারণ স্মোক বোম্ব বা ভুয়া কিছু ছিল না। এটি ছিল অত্যন্ত শক্তিশালী ‘টিএটিপি’ বিস্ফোরক দিয়ে তৈরি একটি সক্রিয় বোমা। বিস্ফোরকটির ভেতরে ধ্বংসক্ষমতা বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে নাট-বল্টু, স্ক্রু এবং ধাতব টুকরো ব্যবহার করা হয়েছিল।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারী জ্বলন্ত অবস্থায় ডিভাইসটি পুলিশের ব্যারিকেডের দিকে ছুড়ে মারে। এর কিছুক্ষণ পর তিনি দ্বিতীয় একটি ডিভাইস ব্যবহারের চেষ্টা করলে পুলিশ তাঁকে ও তাঁর ১৯ বছর বয়সী সহযোগীকে আটক করে। অভিযুক্ত দুজনেই পেনসিলভানিয়ার বাসিন্দা। তদন্তকারী সূত্র সিএনএন-কে জানিয়েছে, আটককৃতরা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

ঘটনার সময় মেয়র জোহরান মামদানি ও তাঁর স্ত্রী রামা দুওয়াজি বাসভবনে ছিলেন না। এক বিবৃতিতে মেয়র এই ঘটনাকে ‘বিদ্বেষপ্রসূত’ এবং ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। বিস্ফোরক ব্যবহার করে অন্যদের ক্ষতি করার এই চেষ্টা কেবল অপরাধই নয়, এটি আমাদের শহরের মূল্যবোধের পরিপন্থী।’

নিউইয়র্ক গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি বলেন, ‘নিউইয়র্ক শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান করে, কিন্তু ঘৃণা বা সহিংসতার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।’

বর্তমানে এফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং এনওয়াইপিডি যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। মেয়রের বাসভবনের আশপাশের এলাকা থেকে একটি সন্দেহজনক গাড়ি জব্দ করা হয়েছে এবং সেখান থেকেও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। পুরো এলাকা এখন পুলিশের কড়া নজরদারিতে রয়েছে। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে বিস্ফোরক নিক্ষেপকারী ও ট্রাফিক বিঘ্নকারী বিক্ষোভকারীরাও রয়েছে।

শিক্ষার্থীদের প্র্যাঙ্কে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

ইরানি তেলের ডিপোতে হামলার পর ইসরায়েলকে ‘হোয়াট দ্য ফা**’ বার্তা পাঠায় যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়ে যা বললেন ট্রাম্প

এপস্টেইনের কথিত আত্মহত্যার আগে কারারক্ষীর ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য প্রকাশ

ইরান ইস্যুতে পেন্টাগনের তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

বিশাল ব্যবধানে জিতছি দেখে স্টারমার এখন যুদ্ধে যোগ দিতে চান, তার দরকার নেই: ট্রাম্প

তিন দিনে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

এবার লাতিন আমেরিকার নেতাদের নিয়ে বৈঠকে ট্রাম্প, আলোচনায় চীনের প্রভাব

ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে: ট্রাম্প

ইরানে গণতন্ত্র না এলেও আপত্তি নেই ট্রাম্পের, পরবর্তী লক্ষ্য কিউবা