হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য

আজকের পত্রিকা ডেস্ক­

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ছবি: সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী ও অর্থ লগ্নিকারী জেফরি এপস্টেইনের সঙ্গে সংযোগের বিষয়ে সাক্ষ্য দিতে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন জানিয়েছেন, তিনি ভুল কিছুই করেননি। শুক্রবার যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির সামনে এই সাক্ষ্য দেন তিনি। ক্লিনটন দাবি করেন, জেফরি এপস্টেইন যে অপরাধগুলো করেছিলেন, সেসব বিষয়ে তাঁর কোনো ধারণাই ছিল না।

ক্লিনটনের বিবৃতিতে বলা হয়—‘এপস্টেইনের সঙ্গে আমার সংক্ষিপ্ত পরিচয় কয়েক বছর আগেই শেষ হয়েছিল। আমি কখনো দেখিনি বা অনুমান করতে পারিনি যে তিনি কোনো অপরাধ করছেন। আমি এখানে যা জানি তা বলছি যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুই দেখিনি, আমি ভুল কিছুই করিনি। যা দেখেছি, সেটাই আমার জানা; যা দেখিনি, সেটাই গুরুত্বপূর্ণ। যা করেছি, তা জানি; যা করিনি, তা আরও গুরুত্বপূর্ণ।’

নিউইয়র্কের চাপ্যাকুয়ায় রিফর্ম কমিটির সামনে সাক্ষ্য দেন বিল ক্লিনটন। এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তাঁর স্ত্রী হিলারি ক্লিনটনও কয়েক ঘণ্টা ধরে একই কমিটির মুখোমুখি হন। সেখানে হিলারি জানান, তিনি কখনো এপস্টেইনের সঙ্গে দেখা করেছেন বলে মনে পরছে না। আর এপস্টেইনের সঙ্গী গিলেইন ম্যাক্সওয়েলকে তিনি শুধু সাধারণ পরিচিতি হিসেবেই জানতেন।

বিল ক্লিনটন তাঁর স্ত্রীর সাক্ষ্য নেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আপনারা হিলারিকে এখানে নিয়ে এসেছেন। এপস্টেইনের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। এটা ঠিক হয়নি।’

১৯৯০-এর দশক থেকে ২০০৩ সাল পর্যন্ত বিল ক্লিনটনের সঙ্গে এপস্টেইনের সংযোগ ছিল বলে সম্প্রতি প্রকাশিত নথি থেকে জানা যায়। ক্লিনটন প্রেসিডেন্ট থাকা অবস্থায় এপস্টেইন হোয়াইট হাউসে গিয়েছিলেন, আর ক্লিনটন এপস্টেইনের প্লেনে একাধিকবার ভ্রমণ করেছেন। তাঁদের একসঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ পেয়েছে। ক্লিনটন দাবি করেছেন, সংযোগ থাকলেও তিনি কখনো এপস্টেইনের কুখ্যাত দ্বীপে যাননি।

ক্লিনটন বলেন, ‘যদি আমি কিছু জানতাম, আমি কখনো তাঁর প্লেনে যেতাম না। আমি ন্যায়ের পক্ষে কাজ করতাম।’ এর আগে হিলারি ক্লিনটন সাংবাদিকদের জানান—তিনি বিশ্বাস করেন, বিল ক্লিনটন এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না।

হাউস ওভারসাইট অ্যান্ড গভর্নমেন্ট রিফর্ম কমিটির চেয়ারম্যান জেমস কোমার জানিয়েছেন, হিলারির সাক্ষ্য তাঁদের প্রশ্নের রূপরেখা তৈরি করেছে।

মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত হানল সুপার টাইফুন বাভি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

বেলজিয়াম ম্যাচের আগে ফিফায় ট্রাম্পের তদবির, মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন

পোপ চীনা কমিউনিস্টদের হয়ে কাজ করছেন: মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল

নেতানিয়াহু আমার সঙ্গে দেখা করতে চান, তিনি জানেন বস কে: ট্রাম্প

খামেনির জানাজায় মানুষের ঢলে ‘হতবাক’ ট্রাম্প, ভেবেছিলেন—সবাই ‘তাঁকে ঘৃণা করে’

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি

আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, ইরানের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি