হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাদকসম্রাট মেনচো হত্যার জের, মেক্সিকোতে থেমে গেল ৪টি ফুটবল ম্যাচ

আজকের পত্রিকা ডেস্ক­

মেক্সিকোর সান্তিয়াগো ডি কুয়েরতারোর কোরেগিডোরা স্টেডিয়ামে নিরাপত্তাজনিত কারণে খেলা স্থগিত করা হয়। আল-জাজিরা

মেক্সিকোর একটি শক্তিশালী মাদক কার্টেলের নেতা নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ‘এল মেনচো’ নামেই পরিচিত। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন। এই ঘটনার জের ধরে মেক্সিকোতে সৃষ্ট সহিংসতার প্রেক্ষাপটে চারটি শীর্ষ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মাদক সম্রাট ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে রোববার মেক্সিকোর শীর্ষ পেশাদার লিগ লিগা এমএক্স-এর ক্লাউসুরা টুর্নামেন্টের সপ্তম রাউন্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করা হয়।

স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে পুরুষদের শীর্ষ লিগে কেরেতারো বনাম জুয়ারেজ এবং নারীদের লিগে চিভাস বনাম আমেরিকা ম্যাচ রয়েছে। এ ছাড়া দ্বিতীয় বিভাগের আরও দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।

ম্যাক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামী বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে মেক্সিকো ও আইসল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিও বাতিল করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

জানা গেছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের আয়োজক শহর গুয়াদালাহারা থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহর। এই শহরেই সেনা অভিযানে গুরুতর আহত হন মেনচো। পরে রাজধানী মেক্সিকো সিটি-তে নেওয়ার পথে তিনি মারা যান।

মেনচোর মৃত্যুর পর তাঁর কার্টেল সদস্যরা মেক্সিকোর অন্তত ডজনখানেক অঙ্গরাজ্যে গাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন সড়ক অবরোধ করে। ফলে বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে।

গুয়াদালাহারা শহরে আগামী জুনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চারটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার দুটি ম্যাচও রয়েছে। সহ-আয়োজক দেশ মেক্সিকো ছাড়াও স্পেন, উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচও ওই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা।

এল মেনচোর নেতৃত্বাধীন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলকে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী কার্টেল হিসেবে বিবেচনা করা হয়। আনুমানিক ১৯ হাজার সদস্য নিয়ে তারা দেশের ৩২টি অঙ্গরাজ্যের ২১ টিতে কার্যক্রম পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই কার্টেলকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করছিল।

নেতানিয়াহু বিচারবোধহীন, ইরান চুক্তি হবেই: ট্রাম্প

পাত্তা পেল না ভারতের উদ্বেগ, হরমুজে ‘অবরোধ ভঙ্গের চেষ্টা সহ্য করবে না’ যুক্তরাষ্ট্র

রোববারই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হবে: ট্রাম্প

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ