হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সানফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেটে অগ্নিংযোগ 

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী’ খালিস্তানিরা জড়িত থাকতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে।

গত রোববার রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে আগুন দেওয়া হয় বলে স্থানীয় চ্যানেল দিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে। তবে ফায়ার সার্ভিস দ্রুতই এসে আগুন নেভায়। এ নিয়ে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হলো সানফ্রান্সিসকো কনস্যুলেট।

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। খালিস্তানি সমর্থকদের ছড়ানো একটা ভিডিও আপলোড করেছে ভারতের গণমাধ্যম এএনআই। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। 

এই ঘটনার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ট্যুইটে বলেছেন, ‘সানফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকা। এটা একটা অপরাধমূলক কাজ।’

গত মার্চে ভারতে খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারের জন্য তল্লাশি করছিল পাঞ্জাব পুলিশ। সে সময় অমৃতপালের সমর্থনে এই কনস্যুলেটেই হামলা করে খালিস্তানপন্থিরা। 

তখন ভারতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছিল। এবারও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

৮ জুলাই কানাডায় খালিস্তানপন্থিরা স্বাধীনতার দাবিতে বিক্ষোভ মিছিল করবে। সে কারণে গত সোমবার কানাডার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে ভারত বলেছে, তারা যেন খালিস্তানিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে এপস্টেইনের সংযোগ: জে ডি ভ্যান্স

ওবামার নামে ইসরায়েলি লবির কোটি ডলারের বিজ্ঞাপন, মিশিগানে বিভক্ত ডেমোক্র্যাট শিবির

দাবানল নিয়েও বাজি, নাশকতামূলক অগ্নিসংযোগ উৎসাহিত করছে জুয়ার সাইটগুলো

প্রেসিডেন্টের ভাষণ নিয়ে অনলাইন জুয়া, তদন্তের মুখে ট্রাম্পের টেলিপ্রম্পটার

এক মিনিটের বিপ্লব: স্পেনের কাছ থেকে যেভাবে ফ্লোরিডাকে পেল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন—অভিযোগ ট্রাম্পের, নথি বলছে ভিন্ন কথা

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন

কিউবায় কয়েক হাজার সেনা পাঠানো ও বিমান হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

সেনাদের পুরুষত্ব হরমোন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র