হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

করোনার ‘খুব নোংরা ধরন’ ডেলটা: ফাউচি 

ভারতে পাওয়া করোনার ধরন ডেলটাকে নোংরা বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধিবিষয়ক প্রধান বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন আখ্যা দেন।

ফাউচি বলেন, এটি খুবই পরিষ্কার যে এটি একটি নোংরা ভ্যারিয়েন্ট। এই ধরনের ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে সংক্রমিত হওয়ার ক্ষমতা বেশি। 

যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ভ্যাকসিনগুলো করোনা প্রতিরোধে সক্ষম উল্লেখ করে ফাউচি বলেন, `আমাদের জন্য খারাপ খবর হলো আমাদের একটি নোংরা ভ্যারিয়েন্ট রয়েছে। তবে ভালো খবর হলো, ভ্যাকসিনগুলো এর বিরুদ্ধে কাজ করছে। এই সপ্তাহের শুরুতেও ফাউচি বলেছিলেন, করোনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। ডেলটা ধরন থেকে সুরক্ষিত থাকতে সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বানও জানান ফাউচি। 

যুক্তরাষ্ট্রের ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বিষয়ে  ফাউচি জানান, তিনি এই ভ্যারিয়েন্ট নিয়ে খুব উদ্বিগ্ন। 

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব আমেরিকানকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। 

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপত্তা দিতে ‘প্রস্তুত নয়’ মার্কিন বাহিনী

বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের, আসতে পারে নতুন শুল্ক

ইরানকে ‘পুনর্গঠন অসম্ভব’ পর্যায়ে ঠেলে দেওয়ার হুমকি ট্রাম্পের

মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ ও বিজয় নিয়ে মন্তব্যে নারাজ ট্রাম্প

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে, সেখানে হামলা করার মতো আর কিছু নেই: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ার আকাশে দেখা গেল যুক্তরাষ্ট্রের ‘ডুমসডে’ প্লেন

ইরান যুদ্ধে আহত ১৪০ মার্কিন সেনা, গুরুতর অবস্থা ৮ জনের

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগার নির্মাণে ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রিলায়েন্স