হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হরমুজে টোল আরোপে ওমান যুক্ত হলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ছবি: এএফপি

হরমুজ প্রণালিতে ইরান প্রস্তাবিত টোল আদায় ব্যবস্থায় যদি মিত্র দেশ ওমান সহযোগিতা করে, তবে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সমস্ত পক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট সতর্ক করে বলেন, ওমানের জানা উচিত, হরমুজ প্রণালিতে টোল আদায়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত যেকোনো পক্ষের বিরুদ্ধে মার্কিন ট্রেজারি বিভাগ কঠোর পদক্ষেপ নেবে। এখানে ইরানের সঙ্গে থাকা সহযোগীদেরও শাস্তি দেওয়া হবে।

বেসেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে টোল ব্যবস্থা চালুর যেকোনো প্রচেষ্টাকে মোটেও বরদাশত করবে না।

উল্লেখ্য, ওয়াশিংটনের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরান এই টোল ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, বেসেন্টের এই মন্তব্য মূলত সেই প্রস্তাবের দিকেই ইঙ্গিত করছে।

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই জলপথটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি ও সারের দাম আকাশচুম্বী হয়েছে। চলমান এই যুদ্ধে ওমান মূলত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দেশটি নিজেও ইরানের হামলার শিকার হয়েছে।

এর আগে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ওমান ও ইরানকে যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের সুযোগ দিয়ে একটি স্বল্পমেয়াদি ব্যবস্থার সম্ভাবনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। জবাবে ট্রাম্প ওমানকে একপ্রকার হুমকি দিয়ে বলেন, মাসকাট (ওমান) যদি এমনটি করে, তবে তিনি তাদের ‘উড়িয়ে দেবেন’।

ট্রাম্পের এই মন্তব্য ভুলবশত ছিল কি না এবং তিনি ওমানের পরিবর্তে ইরানকে বোঝাতে চেয়েছিলেন কি না—ফরাসি বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে তার কোনো জবাব দেয়নি।

ট্রাম্পের এই হুমকিতে খোদ ওয়াশিংটনেই বিস্ময় দেখা দিয়েছে। কারণ, ট্রাম্পের এই হুমকির লক্ষ্যবস্তুটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো মিত্র দেশ।

এদিকে বেসেন্টের এই হুমকি আসার ঠিক কয়েক ঘণ্টা আগেই মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের নবগঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এটি মূলত হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজ থেকে টোল বা শুল্ক আদায়ের উদ্দেশে তেহরানের গঠিত একটি কমিটি।

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া প্রধান প্রসিকিউটরকে সরানোর সিদ্ধান্ত আইসিসির

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে ‘সাইক্লোস্পোরিয়াসিস’ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও অর্থের সংকটে ট্রাম্প, এবার টান তেলের মজুতেও

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর বসছে ট্রাম্পের নতুন ১০-১২.৫% শুল্ক

পরমাণু শক্তিধর হতে চাইলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সৌদি আরবকে ট্রাম্পের শর্ত

মাস্ক ও বেজোসের মহাকাশ ডেটা সেন্টার পৃথিবীর জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে: বিশেষজ্ঞদের সতর্কতা

জাহাজে হামলা করলেই ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হবে: ট্রাম্প

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রশংসা কুড়ানো মামদানি জানালেন, তাঁর সেই ক্ষমতা নেই

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, আরও ৭০ বিলিয়নের আবেদন