হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে মাঙ্কিপক্স 

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স। ক্যালিফোর্নিয়ার দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাঁরা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয় বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন–সিডিসি জানিয়েছে, ওই দুই শিশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই পরস্পর সম্পর্কিত নয়। ধারণা করা হচ্ছে, ওই দুজন তাঁদের পরিবারের কোনো সদস্যের মাধ্যমেই সংক্রমিত হয়েছেন। সিডিসি আরও জানিয়েছে, শিশু দুটি সুস্থ আছে এবং তাদের চিকিৎসা দেওয়া হবে। 

ভাইরাসবাহিত মাঙ্কিপক্স একটি ছোঁয়াচে রোগ, যা সাধারণত মানুষের ঘনিষ্ঠ স্পর্শে ছড়ায়। সাম্প্রতিক সময়ে এই রোগ পুরুষদের মধ্যেই বেশি ছড়িয়েছে। বিশেষ করে যেসব পুরুষ সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। পশ্চিমা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ার আগে আফ্রিকার দেশ মধ্য আফ্রিকায় এটি আঞ্চলিক মহামারি আকারে ছড়িয়ে পড়ে। 

বিশ্বের ৬০টি দেশে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আফ্রিকার দেশগুলোতে এই রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।

সিডিসির উপপরিচালক জেনিফার ম্যাককুইস্টন বলেছেন, ‘শিশুদের মধ্যে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় আমরা খুব বেশি অবাক হইনি। তবে, আমরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারিনি যে, সমলিঙ্গের যৌন সম্পর্ক স্থাপনকারীদের বাইরে কারও মধ্যে এই রোগ ছড়িয়েছে কিনা।’ 

জেনিফার ম্যাককুইস্টন আরও বলেছেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া ২ হাজার ৮৯১ জনের মধ্যে শতকরা ৯৯ জনই সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী। তবে এর বাইরেও বেশ কিছু সংখ্যক নারী, ট্রান্সজেন্ডার এবং শিশুও রয়েছে।’ 

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার সমালোচক ত্রিতা পারসির বিরুদ্ধে তদন্ত, বহিষ্কারের চিন্তা যুক্তরাষ্ট্রের

ইরানিদের যুক্তরাষ্ট্রে রাখবেন না ট্রাম্প, পাঠাবেন আফ্রিকায়

পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক আতঙ্কে লকডাউন, পরে জানা গেল ‘ভুল সতর্কবার্তা’

ভেনেজুয়েলা স্টাইলে ইরানের খারগ দ্বীপ ও তেল অবকাঠামো দখলের হুমকি ট্রাম্পের

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস

ইরান আমাদের বোকা বানাচ্ছে, আজ আবার হামলা চালাব: ট্রাম্প

৩৭ বার ইরানের সঙ্গে ‘চুক্তির’ দ্বারপ্রান্তে পৌঁছানোর দাবি ট্রাম্পের, বাস্তবতা ভিন্ন

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের: ট্রাম্প