হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হরমুজে নিখোঁজ যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন নৌবাহিনীর সবচেয়ে ব্যয়বহুল নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন। ছবি: ইউএস নেভি

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী হরমুজ প্রণালির আকাশে নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে ব্যয়বহুল নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রাইটন। আজ শুক্রবার (১০ এপ্রিল) জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই ড্রোনটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চালকবিহীন এই অত্যাধুনিক ড্রোনের মূল্য প্রায় ২০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিভিন্ন গণমাধ্যমের তথ্যের বরাতে জানিয়েছে, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে টানা তিন ঘণ্টা নজরদারি শেষ করে ইতালির সিগোনেলা নৌঘাঁটিতে ফিরছিল। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, নিখোঁজ হওয়ার আগে ড্রোনটি ইরানের দিকে কিছুটা মোড় নেয় এবং জরুরি সংকেত ‘কোড ৭৭০০’ পাঠাতে শুরু করে।

এরপর এটি দ্রুত উচ্চতা হারাতে থাকে এবং একপর্যায়ে রাডার থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তবে ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে নাকি কেউ গুলি করে নামিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, দুই দিন আগেই পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে।

২০০ মিলিয়ন ডলারের ‘এমকিউ-৪সি ট্রাইটন’ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অধীনে উপসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ৫০ হাজার ফুটের বেশি উচ্চতায় একটানা ২৪ ঘণ্টার বেশি উড়তে পারে। সাত হাজার ৪০০ নটিক্যাল মাইল পাল্লার এই ড্রোন মূলত পি-৮এ পসাইডন টহল বিমানের ‘চোখ’ হিসেবে কাজ করে। ২০২৫ সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীর কাছে এ ধরনের ২০টি ড্রোন ছিল এবং আরও সাতটি কেনার পরিকল্পনা রয়েছে।

নিখোঁজ হওয়া এই ড্রোনের খবরের মাঝেই সামনে এসেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়ের হিসাব। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতি সেকেন্ডে খরচ করছে ১০ হাজার ৩০০ ডলার (প্রায় ১২ লাখ ৩৭ হাজার টাকা)।

এর মধ্যে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের জন্য প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ডলার (৩৬ শতাংশ), বিমান অভিযানের জন্য প্রতিদিন ২৪৫ মিলিয়ন ডলার (২৭.৫ শতাংশ), নৌ অভিযানে প্রতিদিন ১৫৫ মিলিয়ন ডলার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় (থাড, প্যাট্রিয়ট) প্রতিদিন ৯৫ মিলিয়ন ডলার, গোয়েন্দা ও সাইবার অপারেশনে প্রতিদিন ৪৫ মিলিয়ন ডলার এবং রসদ ও জনবলে প্রতিদিন ৩০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

ইরান যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের ওপর ক্ষুব্ধ অর্ধেকের বেশি মার্কিন, বলছে নতুন জরিপ

যুক্তরাষ্ট্রে ফিরছে বাধ্যতামূলক সামরিক নিবন্ধন, স্বয়ংক্রিয় তালিকাভুক্তির পদক্ষেপ

‘দু-একবার দেখা হয়েছিল’, এপস্টেইনের সঙ্গে সম্পর্কের প্রশ্নে মেলানিয়া

জাতীয় নিরাপত্তা গোল্লায় যাক: ট্রাম্প-পরিবারের তদবিরে হারল মার্কিন স্টার্টআপ, জিতল চীনা কোম্পানি

আলটিমেটামের পর হামলা নয়, যুদ্ধবিরতির জন্যই মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প

ইরান যুদ্ধ শেষ ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

লেবাননে যুদ্ধবিরতি নয়, হামলায় সংযম দেখানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল: জেডি ভ্যান্স

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

লেবানন এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প