হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা হয়েছে ইউক্রেনের রেলস্টেশনে: যুক্তরাষ্ট্র 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোরস্কের একটি রেলস্টেশনে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০০ জনেরও বেশি ।  স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেন, পেন্টাগন বিশ্বাস করে যে রুশ বাহিনী হামলায় একটি এসএস-২১ স্কারাব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে কি কারণে হামলা চালানো হয়েছে তার কারণ এখনো স্পষ্ট নয়। 
 
সাবেক সোভিয়েত ইউনিয়নে ব্যবহৃত স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল তোচকাকে এসএস-২১ স্কারাব নামে ডাকে ন্যাটো সেনারা। 

 মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এই হামলার বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরআইএ বলেছে যে স্টেশনে আঘাত করা ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র ইউক্রেনের সামরিক বাহিনী ব্যবহার করে।  শুক্রবার ক্রামতোরস্কে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কোনো হামলা চালায়নি। 
 
 সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রুশ বাহিনী স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল তোচকা নিয়ে যাচ্ছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা

সমঝোতা না হলে হরমুজের নিয়ন্ত্রণ ও টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চীনের উহান ল্যাবে তহবিল দেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখান থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য

ট্রাম্পের কোটি ডলারের সৌন্দর্যবর্ধন প্রকল্প শেষ হতে না হতেই ধরা পড়ল ত্রুটি

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না’, ইসরায়েলকে জে ডি ভ্যান্স

ইন্দো-প্যাসিফিক থেকে শুধু প্যাসিফিক কমান্ড, যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কৌশলগত গুরুত্ব কমছে!

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

পছন্দ না হলে আবার হামলা শুরু করব—ইরান চুক্তি নিয়ে ট্রাম্প