হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন যুদ্ধ পরিকল্পনার গোপন মার্কিন নথি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে

রুশ বাহিনীর বসন্তকালীন আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে প্রস্তুত করার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পরিকল্পনার বিশদ বিবরণের গোপন নথি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার পেন্টাগন বলেছে, তারা নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ‘আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নথিগুলো সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।’ 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোপন নথিগুলো সামাজিক মাধ্যম টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। নথিগুলোতে অস্ত্র সরবরাহ, সামরিক শক্তি ও অন্যান্য সংবেদনশীল তথ্যের বিবরণ ও তালিকা দেখা গেছে। 

নথির তথ্যগুলো অন্তত পাঁচ সপ্তাহের পুরোনো বলেও নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে। নথিগুলোতে সর্ব সাম্প্রতিক তথ্য রয়েছে গত ১ মার্চের। 

একটি নথিতে ১২টি ইউক্রেন কমব্যাট ব্রিগেডের প্রশিক্ষণের সময়সূচির উল্লেখ পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ৯টি প্রশিক্ষণ চালাচ্ছে। এ ছাড়া যুদ্ধের প্রয়োজনে ইউক্রেনের ২৫০টি ট্যাংক ও ৩৫০টিরও বেশি যান্ত্রিক যানের প্রয়োজন বলে উল্লেখ রয়েছে। 

অন্য একটি নথির ওপর ‘অতি গোপনীয়’ লেবেল সাঁটা রয়েছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। 

নথিগুলোতে যুদ্ধাস্ত্রের বিবরণ ছাড়াও খরচের বিবরণ দেওয়া হয়েছে। এ ছাড়া রুশ বাহিনীর বিরুদ্ধে হিমার্স রকেট সিস্টেম ও আর্টিলারি রকেট সিস্টেম অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বলেও নথিতে মন্তব্য করা হয়েছে। 

সামরিক বিশ্লেষকেরা বলছেন, কিছু নথি রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। কারণ একটি নথিতে ইউক্রেনের সেনাদের মৃত্যু বৃদ্ধি এবং রাশিয়ার যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানো হয়েছে।

চুক্তি নাকি হামলা, রোববারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের ফিরতে হবে নিজ দেশে

এআইয়ের নাম শুনেই খেপে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীরা

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড

ইরান যুদ্ধের জন্য তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র

মাত্র ৫০ ডলারে ফুটবল বিশ্বকাপের টিকিট দিচ্ছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

ইরানের ইউরেনিয়ামের মজুত আমরা কেড়ে নেব, ধ্বংস করব: ট্রাম্প

ধারণার চেয়েও দ্রুত সামরিক শক্তি পুনর্গঠিত করছে ইরান, শুরু হয়েছে ড্রোন উৎপাদন

১৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ট্রাম্প প্রশাসন, আবেদনে প্রস্তুত ‘উচ্ছ্বসিত’ মিত্ররা

নেতানিয়াহুকে যা করতে বলব, তিনি তা-ই করবেন: ট্রাম্প