হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে ট্রাম্পের চিঠি

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ছবি: এএফপি

ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার অনুরোধ জানিয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে সি চিন পিং জানিয়েছেন, চীন তেহরানকে কোনো অস্ত্র দিচ্ছে না। আজ বুধবার (১৫ এপ্রিল) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই তথ্য প্রকাশ করেছেন।

গতকাল মঙ্গলবার রেকর্ড করা ওই সাক্ষাৎকারে ট্রাম্প চিঠিপত্র বিনিময়ের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তবে গত সপ্তাহে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনো দেশ যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে সেই দেশের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে (সি চিন পিং) চিঠি লিখে এটি না করার অনুরোধ জানিয়েছিলাম। তিনি জবাবে লিখেছেন—তাঁরা এমন কিছু করছেন না।’

এদিকে, আগামী মাসে সি চিন পিংয়ের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প জানান, ইরানের যুদ্ধ বা ভেনেজুয়েলার পরিস্থিতির কারণে তেলের বাজারে যে পরিবর্তন আসছে, তা এই বৈঠকের ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘চীনের তেলের প্রয়োজন আছে, কিন্তু আমাদের (যুক্তরাষ্ট্র) নেই।’

সাক্ষাৎকারের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে দিচ্ছেন’ এবং এতে চীন অত্যন্ত খুশি। তিনি লেখেন, ‘আমি তাদের (চীন) ও বিশ্বের জন্য এটি করছি। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট সি আমাকে একটি বড় ও উষ্ণ আলিঙ্গন দেবেন।’

তবে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। ৪৪ দিন আগে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) এই জলপথ বন্ধ ঘোষণা করার পর থেকে বিশ্বজুড়ে ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চললেও জাহাজ চলাচল এখনো অনিশ্চিত। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ যাতায়াত করত, এখন সেখানে অল্প কিছু জাহাজ চলছে। হোয়াইট হাউস থেকেও ট্রাম্পের এই পোস্টের বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ট্রাম্প জানিয়েছেন, গত শনিবার কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হলেও চলতি সপ্তাহে তেহরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে। তবে আলোচনার কথা বললেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বহাল রয়েছে। মার্কিন সামরিক বাহিনী আজ জানিয়েছে, এই অবরোধের ফলে সমুদ্রপথে ইরানের সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আবার ইরান আজ পাল্টা হুমকি দিয়েছে। তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি করা নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিতসাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তবে শুধু লোহিতসাগরই নয়, পারস্য উপসাগর ও ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আইআরজিসি।

ট্রাম্পকে ভোট দিয়ে বিপাকে আরব-আমেরিকানরা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে: মার্কিন কর্মকর্তা

টাইম-এর ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

অরুণাচল নিয়ে ফের উত্তপ্ত দিল্লি-বেইজিং

আগামী দুই দিনে দারুণ কিছু ঘটবে, যুদ্ধবিরতি বাড়ানোর প্রয়োজন নেই: ট্রাম্প

দুই দিনের মধ্যে আবার আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

প্রেমের টানে যুক্তরাষ্ট্রে গিয়ে আটক ৮৬ বছর বয়সী নারী

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রী কার্নির অভিনন্দন

নিজেকে যিশুরূপে উপস্থাপন করে ছবি শেয়ার ট্রাম্পের, তোপের মুখে প্রত্যাহার

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে, দাবি ট্রাম্পের