হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কে লালন স্মরণের দ্বিতীয় বছর

ফকির লালন সাঁইয়ের ১৩২ তম তিরোধান দিবস পালন করা হয়েছে নিউইয়র্কে। দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছে কুষ্টিয়া ফ্রেন্ড সোসাইটি ইউএসএ।

জামাইকার একটি রেস্টুরেন্টে ১৫ অক্টোবর সন্ধ্যায় মেলাল শাহ ও কানিজ দীপ্তি লালন সংগীত পরিবেশন করেন। সাকি তরফদারের সঞ্চালনায় বক্তারা অসাম্প্রদায়িক, মানবতাবাদী লালন চর্চা সহিংস এ পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বক্তব্য রাখেন।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা গবেষক ও কণ্ঠশিল্পী মেলাল শাহ বলেন, ‘পৃথিবীব্যাপী ধর্ম, জাতি, বর্ণে যে বিভেদ তা লালন সাঁইজীর বাণীর মাধ্যমে সমাধান করা সম্ভব। সাঁইজি সবার ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছেন। আমরা চেষ্টা করছি সবার মাধ্যে লালনের গান ও দর্শন প্রচার করতে।’

কুষ্টিয়া ফ্রেন্ড সোসাইটির সভাপতি শামীম হাসান বলেন, ‘দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজনে পুরো নিউইয়র্কের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আগামীতে আমরা আরও বড় আয়োজন করব সবার সহযোগিতা নিয়ে।’

অতিথির বক্তব্যে সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটন বলেন, ‘সহিংস এ পৃথিবীতে লালনের বাণী খুব গুরুত্বপূর্ণ। এ জন্যই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লালন সাঁইয়ের জীবন দর্শন ও গান নিয়ে গবেষণা হচ্ছে। নিজেদের পরিবার পরিজনের মধ্যে লালনের বাণী প্রচার করতে হবে প্রথম। লালন শাহ বলে বা লিখে লালনকে কোনো ধর্মীয় গণ্ডিতে রাখা উচিত নয়। লালন সাঁই বলে প্রচার করলে তাঁর যথার্থ সম্মান হয়।’

অনুষ্ঠানের প্রধান শিল্পী ও সংগীত আয়োজক মেলাল শাহর গানে দর্শকেরা মধ্যরাত পর্যন্ত নিমগ্ন ছিলেন।

হরমুজে ২০% টোল প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে উপসাগরীয় দেশগুলো

আদালত অবৈধ ঘোষণার পর শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

ফের ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা দিয়ে ট্রাম্প বললেন, চুক্তি এখনো ‘সম্ভব’

হরমুজের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, পণ্য পরিবহনে ২০ শতাংশ ফি চান ট্রাম্প

হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প, নিরাপত্তার জন্য নেবেন ফি

মেক্সিকোর ‘ফেন্টানিল সম্রাট’ বনে যান এক চীনা স্নাতক

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

যুক্তরাষ্ট্রে গুগলের ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যা করলেন স্বামী

টরন্টোতে লাতিন উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

আলবেনিয়ার দ্বীপে বিলাসবহুল রিসোর্ট তৈরির স্বপ্ন ট্রাম্পকন্যা ইভাঙ্কার, কী আছে সেখানে