হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শান্তি আলোচনায় অংশ নিতে আগামীকাল ইসলামাবাদে যাচ্ছেন উইটকফ ও কুশনার

আজকের পত্রিকা ডেস্ক­

ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে আগামীকাল শনিবার পাকিস্তানে পাঠাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন কর্মকর্তারা জানান, আপাতত এই সফরে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। কারণ, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে আলোচনার অগ্রগতি হলে ভাইস প্রেসিডেন্ট যেকোনো সময় ইসলামাবাদ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। এ ছাড়া তাঁর দপ্তরের কর্মীরা পাকিস্তানে অবস্থান করবেন এবং আলোচনায় অংশ নেবেন।

উল্লেখ্য, হোয়াইট হাউসের অভ্যন্তরীণ মূল্যায়নে গালিবাফকে ইরানি প্রতিনিধিদলের প্রধান ও ভ্যান্সের সমমর্যাদার প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়েছিল। প্রায় ২১ ঘণ্টার সেই বৈঠক সমঝোতা ছাড়াই শেষ হয়। ওই বৈঠকে ইরানের প্রতিনিধিদলের অন্যতম প্রধান আলোচক ছিলেন গালিবাফ। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান আলোচক ছিলেন ভ্যান্স। মার্কিন প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উইটকফ ও ট্রাম্পের জামাতা কুশনারও ছিলেন।

বৈশ্বিক কল্যাণের স্বার্থে ইরানে হামলা বন্ধ, চুক্তির খসড়ায় পৌঁছেছি: ট্রাম্প

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র, দিতে হবে ২০ হাজার ডলার

মার্কিন ঘাঁটিতে ১০২ মিলিয়ন ডলারের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্ষেপণাস্ত্র ভান্ডারে টান, মজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলার ঢালছে যুক্তরাষ্ট্র

সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও বিপদ ডেকে আনছে মার্কিন বাহিনীর

নিউসমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ রিপ্পির

মেলানিয়া ও ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে ভিডিও প্রকাশ

ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক—দৃঢ় সমর্থনের কথা জানালেন জেলেনস্কি

একই দিনে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন জেলেনস্কি ও নেতানিয়াহু

হামলা বন্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে ভাঙতে চায় যুক্তরাষ্ট্র, ফের কঠোর নিষেধাজ্ঞার পরিকল্পনা