হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিশ্বের প্রথম দেশে হিসেবে বিট কয়েনকে বৈধতা দিল এল সালভাদর

ঢাকা: বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে বৈধতা দিল মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। স্থানীয় সময় আজ বুধবার দেশটির কংগ্রেসে এ নিয়ে একটি প্রস্তাব পাস হয়। এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেল বিটকয়েনের বৈধতার প্রস্তাব কংগ্রেস উত্থাপন করেছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এল সালভেদরের কংগ্রেসে বিটকয়েন বৈধতার ইস্যুতে ৮৪টি ভোট পড়ে। এর মধ্যে ৬২টি জন আইন প্রণেতা বিটকয়েন বৈধতার পক্ষে ভোট দেন।

বিটকয়েনকে বৈধতা দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে এল সালভেদরের সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিটকয়েন নিয়ে এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেল বলেছিলেন, এর মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, দেশের অর্থনীতির বাইরে থেকে যাওয়া হাজারো মানুষকে আর্থিকভাবে সংযুক্ত করা যাবে। এর মাধ্যমে দেশটিতে বিনিয়োগ বাড়বে বলেও আশা করছেন নায়িব বুকেল।

জানা গেছে, দেশটির শতকরা ৭০ ভাগ মানুষেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। বিট কয়েনকে বৈধতা দিয়ে তাঁদেরকেই অর্থনীতিতে যুক্ত করতে চাইছেন প্রেসিডেন্ট বুকেলে।

এল সালভাদরের বিটকয়েন আইন অনুযায়ী, দেশটিতে কোনো পণ্য অথবা সেবা ক্রয় করার জন্য বিটকয়েন ব্যবহার করা যাবে। এ ছাড়া করও বিটকয়েনের মাধ্যমে আদায় করা যাবে। আগামী ৯০ দিনের মধ্যে এই আইন কার্যকর হবে।

বিটকয়েন একধরণের ভার্চুয়াল সম্পদ, সত্যিকারের অর্থনীতির সাথে যার সরাসরি কোন যুক্ততা নেই। গত কয়েকবছরে এই মুদ্রার দরে বড় ধরণের ওঠানামা হয়েছে। বর্তমানে বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংকই নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা খতিয়ে দেখছে।

মার্কিন দ্বীপপুঞ্জে আঘাত হানল সুপার টাইফুন বাভি, বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা

বেলজিয়াম ম্যাচের আগে ফিফায় ট্রাম্পের তদবির, মার্কিন ফরোয়ার্ডের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন

পোপ চীনা কমিউনিস্টদের হয়ে কাজ করছেন: মার্কিন বিলিয়নিয়ার পিটার থিয়েল

নেতানিয়াহু আমার সঙ্গে দেখা করতে চান, তিনি জানেন বস কে: ট্রাম্প

খামেনির জানাজায় মানুষের ঢলে ‘হতবাক’ ট্রাম্প, ভেবেছিলেন—সবাই ‘তাঁকে ঘৃণা করে’

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি

আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরায়েল, ইরানের কাছে ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র

এপস্টেইন ফাইলস: ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারিণী আত্মগোপনে, প্রতিশোধের শঙ্কার দাবি