হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মুসলিম বিশ্বকে হিজরি নববর্ষ ও মহররমের শুভেচ্ছা বাইডেনের

বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের নতুন হিজরি সাল ও পবিত্র মহররম শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন। গতকাল সোমবার এক টুইটে এই শুভেচ্ছাবার্তা দেন তিনি।

টুইটে জো বাইডেন বলেন, ইসলামী নববর্ষ ও পবিত্র মহররম মাস উপলক্ষে জিল এবং আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। মহররম মাসে যে ঐতিহাসিক আত্মদানের ঘটনা ঘটেছিল তা স্মরণের পাশাপাশি ন্যায়বিচার, সমতা ও সহানুভূতির মতো বৈশ্বিক মূল্যবোধসমূহের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আপনাদের  সঙ্গে যুক্ত হতে চাই।

 আরবি মাস মহররমের ১ তারিখ থেকে ইসলামি হিজরি সালের দিন গণনা শুরু হয়। সেই অনুযায়ী চলতি ১ মহররমে হিজরি ১৪৪৩ সাল শুরু হবে।

বর্তমানে যে আরবি সাল গণনা হয়, তার শুরু হয়েছিল ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদ (সঃ) মক্কা থেকে মদিনায় হিজরতের সময় থেকে। চান্দ্র মাস হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে সোমবার মহররম শুরু হলেও বাংলাদেশসহ অন্যান্য অনেক অঞ্চলে মহররম শুরু হবে আগামীকাল বুধবার থেকে।

 

চীনের উহান ল্যাবে তহবিল দেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা, সেখান থেকেই ছড়ায় করোনা: মার্কিন গোয়েন্দা তথ্য

ট্রাম্পের কোটি ডলারের সৌন্দর্যবর্ধন প্রকল্প শেষ হতে না হতেই ধরা পড়ল ত্রুটি

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা যায় না’, ইসরায়েলকে জে ডি ভ্যান্স

ইন্দো-প্যাসিফিক থেকে শুধু প্যাসিফিক কমান্ড, যুক্তরাষ্ট্রের কাছে ভারতের কৌশলগত গুরুত্ব কমছে!

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

পছন্দ না হলে আবার হামলা শুরু করব—ইরান চুক্তি নিয়ে ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তির নথি ইসরায়েলকে দেখাতে চায় না যুক্তরাষ্ট্র

আমি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে: ট্রাম্প

ট্রাম্প-ইরান চুক্তি: নেতানিয়াহুর সবচেয়ে বড় কূটনৈতিক দুঃস্বপ্ন