হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ওয়ারেন বাফেটের সঙ্গে লাঞ্চ করতে ১৯ মিলিয়ন ডলার দান

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে সহায়তা করতে একটি লাঞ্চের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট। আর এই ঘোষণা অনুসারে বাফেটের সঙ্গে লাঞ্চ করতে ১৯ মিলিয়ন ডলারেরও বেশি দান করার ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার বাফেটের সঙ্গে লাঞ্চের জন্য অপর ব্যক্তি খুঁজে নেওয়ার জন্য একটি নিলামের আয়োজন করা হয়। আর সেই নিলাম থেকেই পাওয়া যায় সেই ব্যক্তিকে। সান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়নের দাতব্য সংস্থা গ্লাইডের জন্য তহবিল সংগ্রহেই এই লাঞ্চের ঘোষণা দেন ওয়ারেন বাফেট। 

সান ফ্রান্সিসকোর ওই দাতব্য প্রতিষ্ঠানটি দরিদ্র, গৃহহীন এবং যাঁরা ক্রমাগত বিভিন্ন ধরনের নির্যাতন-নিগ্রহের শিকার হন তাঁদের সহায়তা করে থাকে। এ ছাড়া প্রতিষ্ঠানটি খাদ্য, বাসস্থান সহায়তাও দিয়ে থাকে। এমনকি, এইচআইভি, হেপাটাইটিস সি পরীক্ষা এবং শিশুদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়। 

বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী এরই মধ্যে ২০২০ সাল থেকে ২০টি নিলামের আয়োজন করে। এসব নিলামের মাধ্যমে তিনি গ্লাইডের জন্য প্রায় ৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে দিয়েছেন। 

ওয়ারেন বাফেট তাঁর প্রয়াত প্রথম স্ত্রী সুসানের হাত ধরে গ্লাইডের সঙ্গে পরিচিত হন। সুসান গ্লাইডের সঙ্গে কাজ করতেন স্বেচ্ছাসেবী হিসেবে। পরে ২০০৪ সালে সুসান মারা যাওয়ার পরও বাফেট গ্লাইডকে সহায়তা করতে থাকেন। 

ওয়ারেন বাফেট বর্তমানে ৯৩ দশমিক ৪ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে বিশ্বের সপ্তম সেরা ধনী। 

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে এপস্টেইনের সংযোগ: জে ডি ভ্যান্স

ওবামার নামে ইসরায়েলি লবির কোটি ডলারের বিজ্ঞাপন, মিশিগানে বিভক্ত ডেমোক্র্যাট শিবির

দাবানল নিয়েও বাজি, নাশকতামূলক অগ্নিসংযোগ উৎসাহিত করছে জুয়ার সাইটগুলো

প্রেসিডেন্টের ভাষণ নিয়ে অনলাইন জুয়া, তদন্তের মুখে ট্রাম্পের টেলিপ্রম্পটার

এক মিনিটের বিপ্লব: স্পেনের কাছ থেকে যেভাবে ফ্লোরিডাকে পেল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন—অভিযোগ ট্রাম্পের, নথি বলছে ভিন্ন কথা

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন

কিউবায় কয়েক হাজার সেনা পাঠানো ও বিমান হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

সেনাদের পুরুষত্ব হরমোন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র