হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নারী সাংবাদিককে ধর্ষণ, আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক

ডয়চে ভেলে

ধর্ষণের অভিযোগে চার ফুটবলারকের আটক করেছে আর্জেন্টিনার পুলিশ। গত মার্চে হোটেলের কক্ষে তাঁরা এক নারী সাংবাদিককে ধর্ষণ করেন বলে অভিযোগ। 

এই চার ফুটবলার হলেন উরুগুয়ের গোলকিপার সেবাস্টিয়ান সোসা। তাঁর বয়স এখন ৩৭ বছর। প্যারাগুয়ের ২৭ বছরের মিডফিল্ডার হোসে ফ্লোরেনটিন। আর্জেন্টিনার ২৭ বছরের ডিফেন্ডার ব্রাইয়ান কুফরে এবং আর্জেন্টিনার ২১ বছরের স্ট্রাইকার আবিয়েল ওসোরিয়ো।

আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলেন ওই চার ফুটবলার। সোমবার তাদের চারজনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 

পুলিশ জানিয়েছে, আপাতত তাদের ৪৮ ঘণ্টার জন্য আটক করা হয়েছে। এরপর তাদের আদালতে পেশ করা হবে। বিচারক সিদ্ধান্ত নেবেন, তাঁদের গ্রেপ্তার করা হবে কি না। গোটা ঘটনাটি নিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী ২৪ বছরের এক নারী সাংবাদিক। পুলিশকে তিনি জানিয়েছেন, ২ মার্চ উত্তর আর্জেন্টিনায় ভেলেজের সঙ্গে অ্যাটলেটিকো টুকুমেনের একটি খেলা ছিল। গোলশূন্য সেই খেলা শেষের পর সোসা তাঁকে নিজের ঘরে ডাকেন। সেখানে বাকি তিন ফুটবলারও অপেক্ষা করছিলেন বলে অভিযোগ। সেখানে তাঁরা সবাই মিলে মদ্যপান করেন। সাংবাদিক পান করে সামান্য অপ্রকৃতিস্থ হয়ে খাটে শুয়ে পড়েন। তখন বাকিরা তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ভেলেজ ওই চার ফুটবলারকেই সাসপেন্ড করেছে। তবে গোলকিপার সোসা এই অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ মার্চ তিনি লিখেছেন, 'যে কোনো মানুষের শরীর এবং যৌনতার অধিকারকে আমি শ্রদ্ধা করি। কখনোই কারো ওপর বলপ্রয়োগ করিনি। আশা করি আমি নিরপেক্ষ বিচার পাব।'

টেক্সাসের সরকারি স্কুলে বাইবেল পাঠ বাধ্যতামূলক, শিক্ষকদের প্রতিবাদ

সাড়ে ৪ লাখ ডলারের চাকরি ছেড়ে ‘হালাল বারবিকিউ’ রেস্তোরাঁ, আয় কত জানেন

ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন কৃষিপণ্য কেনাতে চান ট্রাম্প, তেহরানের প্রত্যাখ্যান

ইরানের পক্ষে যুদ্ধে নামত চীন-রাশিয়া-তুরস্ক, আমি ওদের থামিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যেভাবে ইসরায়েলপন্থীদের ভিত নাড়িয়ে দিচ্ছেন মামদানি

ইরান যুদ্ধের ব্যয় বহনে কংগ্রেসের কাছে ৮৭ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

১৯৭৩ সালের পর প্রথম: ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ দিয়ে সিনেটে বিল পাস

নিউইয়র্কে ফের মামদানি ম্যাজিক, প্রাইমারিতে বামপন্থীদের জয়

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের গুঞ্জন, ট্রাম্পের শুভকামনা