হোম > বিশ্ব > পাকিস্তান

‘জনতাকে ভুলপথে পরিচালিত করায় ইমরানকে হত্যা করতে এসেছিলাম’ 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ‘হাকিকি আজাদি’ লংমার্চে ইমরান খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তবে এক ভিডিওতে আরেক ব্যক্তি দাবি করেছেন, ইমরান খান দেশের জনতাকে ভুলপথে পরিচালিত করছেন তাই তাঁকে হত্যার চেষ্টা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দ্য ডনের প্রতিবেদন অনুসারে ওই ভিডিওতে ইমরান খানের ওপর হামলাকারী বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ইমরান খান জনতাকে ভুলপথে পরিচালিত করছেন। তাই কেবল তাঁকেই হত্যা করার উদ্দেশ্য ছিল আমার।’ ওই ব্যক্তি আরও দাবি বলেছেন, তিনি একটি মোটরসাইকেলে করে গুজরানওয়ালায় এসেছিলেন। সেখানে তাঁর এক আত্মীয়ের বাড়িতে মোটরসাইকেলটি রেখেছিলেন।

এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন তাঁর দলের নেতারা। শঙ্কামুক্ত তাঁর সঙ্গে গুলির আঘাতে আহত হওয়া বাকি ৩ জনও। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে পিটিআই নেতা হাম্মাদ আজহার এক টুইটে বলেছেন, ‘ওমর মায়ারের পায়েও একটি বন্দুকের গুলি লেগেছে। তিনি স্থিতিশীল। আমাদের পিটিআই কর্মী রশিদের একটি হাত গুরুতর আহত হয়েছে, সেও স্থিতিশীল। একটি গুলি ফয়সাল জাভেদের গালে আঁচড় দিয়েছিল, তিনিও স্থিতিশীল।’

এর আগে, আজ বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। অপর একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইরানি যুদ্ধবিমানগুলোকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান: প্রতিবেদন

বোমা ও গুলি চালিয়ে পাকিস্তানে ১৫ পুলিশ সদস্যকে হত্যা

সাগরে আটকে পড়া জাহাজের ভারতীয় ক্রুদের উদ্ধার করল পাকিস্তানি নৌবাহিনী

চীন থেকে এক বহর উন্নতমানের সাবমেরিন পাচ্ছে পাকিস্তান

দুনিয়ায় নজরদারি বাড়াতে নিজস্ব প্রযুক্তির তৃতীয় স্যাটেলাইট পাঠাল পাকিস্তান

ইসলামাবাদে আসিম মুনির ও আব্বাস আরাঘচির বৈঠক

যুক্তরাষ্ট্র নয়, ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে ইরান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

আজ রাতেই ইসলামাবাদ আসছে ইরানি প্রতিনিধিদল

‘নলেজ করিডরের’ দ্বিতীয় ধাপে আরও ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান