হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানের গৃহবন্দী স্ত্রী বুশরার খাবারে অ্যাসিডজাতীয় পদার্থ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গৃহবন্দী স্ত্রী বুশরা বিবির খাবারে অ্যাসিডজাতীয় পদার্থ মেশানোর অভিযোগ উঠেছে। এতে গত ৬ দিন ধরে তার পাকস্থলীতে প্রচণ্ড ব্যথা হচ্ছে বলে দাবি করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে পিটিআই।

বর্তমানে ইমরান-বুশরা দম্পতির বানিগালা বাসভবনে গৃহবন্দী রয়েছেন বুশরা। তোশাখানা মামলায় এই দম্পতির সাজা দেওয়ার পর এই বাড়িটি আধ-কারাগার ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পিটিআইয়ের আইনজীবী ও বুশরার মুখপাত্র মাশাল ইউসুফজাই এক্সে পোস্টে লিখেছেন, বুশবার সঙ্গে তাঁর পরিবার ও ইমরানের বোন এবং পিটিআইয়ের লিগ্যাল টিম দেখা করেছে।

বুশরা জানিয়েছেন, তার খাবারে কড়া রাসায়নিক বা অ্যাসিডজাতীয় কিছু মেশানো হয়েছে। যে কারণে গত ৬ দিন ধরে তার পেটে প্রচণ্ড ব্যথা করছে। তাঁর গলা ও মুখে প্রচণ্ড ক্ষত হয়েছে। তিনি এখন চা কিংবা পানিতে চুবিয়ে টোস্ট বিস্কুট ছাড়া কিছুই খেতে পারছেন না।

বুশরার মুখপাত্র উদ্বেগ প্রকাশ করে বলেন, বুশরা বিবির জীবনের জন্য বড় ধরনের হুমকি তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব তার স্বাস্থ্য পরীক্ষা করা দরকার।

পৃথক এক এক্স বার্তায় পিটিআই জানিয়েছে, এখনকার ‘ফ্যাসিবাদী শাসন’ এতটাই নিচে নেমে গেছে যে তাঁরা ইমরান খানের স্ত্রীর ওপর ‘নোংরা আক্রমণ’ করছে। তাঁকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না।

পিটিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে পাকিস্তানের উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

২০১৮ সালে ইমরান খানের সঙ্গে বুশরার বিয়ে হয়। বলা হয়ে থাকে, বুশরার পরামর্শ নিতে ওই দরগায় গিয়েছিলেন ইমরান। এরপর ইমরান ও বুশরা বিয়ে করেন। তারও মাস ছয়েক পর ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তবে সেই বিয়ে ইদ্দত পূর্ণ হওয়া আগেই করার অভিযোগ ওঠে। এই মামলায় বুশরা-ইমরান দম্পতিকে সম্প্রতি ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর থেকেই বুশরা বিবি আদিয়ালা বাসভবনে গৃহবন্দী রয়েছেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সন্তানের সামনে ফরাসি নারী পর্যটককে ধর্ষণ—দুই আসামির মৃত্যুদণ্ড বহাল পাকিস্তানে

ইরান যুদ্ধের শিক্ষা নিয়ে তেলের কৌশলগত মজুত গড়ছে পাকিস্তান

বেলুচিস্তানে চলন্ত ট্রেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে ‘আল-বদর’ কমান্ডার নিহত

পাকিস্তানে আলোচিত টিকটক কিশোরী হত্যায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড

সিন্ধু পানি চুক্তিতে পাকিস্তানের পক্ষে রায় আন্তর্জাতিক আদালতের

রাস্তাঘাট ও স্থাপনার আদি হিন্দু ও জৈন নাম ফেরাচ্ছে পাকিস্তানের শহর

হাসপাতালে ভর্তি ও অন্যান্য অধিকার বহালের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন ইমরান খানের

পরিবার–গোত্রের অমতে বিয়ে, জ্বালিয়ে দেওয়া হলো শতাধিক ঘরবাড়ি