হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানি টিভি উপস্থাপক রাবিয়াকে গুলি করে হত্যা—স্বামীর স্বীকারোক্তি

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানের টেলিভিশন উপস্থাপক রাবিয়া আহসান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন টেলিভিশন উপস্থাপক রাবিয়া আহসান। এ ঘটনায় তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহভাজন অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সামার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তাহির।

সোমবার (৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল রোববার বেলা ৩টার দিকে নিজের শয়নকক্ষে গুলিবিদ্ধ হন ৪১ বছর বয়সী রাবিয়া। ঘটনার সময় একই বাড়িতে বসবাসকারী তাঁর মা ও বোন বাড়ির লনে ছিলেন। গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শয়নকক্ষে ছুটে যান। সেখানে তিনি রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর স্বামীকে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবিয়ার শরীরে প্রাথমিক পরীক্ষা চালায়। এতে তাঁর গলার নিচে একটি ও পিঠের ডান পাশে আরও একটি গুলির ক্ষত পাওয়া যায়। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি (পিএফএসএ) ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি দশমিক ৩০ বোরের পিস্তল ও গুলি উদ্ধার করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানিয়েছেন, গুলির ঘটনার পর তাহির দাবি করেছিলেন, ভুলবশত গুলিটি ছুটে গেছে। তবে জিজ্ঞাসাবাদের সময় পিস্তলটির বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি তিনি।

ঘটনার বিবরণ ও পারিপার্শ্বিক পরিস্থিতির ভিত্তিতে পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

রাবিয়া আহসানের হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। তিনি ঘটনার নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে আসিফা বলেন, তিন মাসেরও কম সময় আগে হিনা জাভেদ নামের আরেক কর্মজীবী নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। ওই ঘটনার তদন্তের ফলও এখনো প্রকাশিত হয়নি। নারীদের নিরাপদে বেঁচে থাকা ও কাজ করার অধিকার নিশ্চিত করতে এ ধরনের ঘটনায় গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

দুই কন্যাসন্তানের জননী রাবিয়া ‘৯২ নিউজ’-এ কাজ করতেন বলে জানা গেছে। তাঁর স্বামী তাহির ওভারসিজ পাকিস্তানিজ ফাউন্ডেশনের (ওপিএফ) উপপরিচালক হিসেবে কর্মরত।

পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

করুণগাথায় পরিণত হলো স্বর্ণপদকজয়ী পাকিস্তানি তরুণীর হার্ভার্ডের স্বপ্ন

পাকিস্তানে বসে মার্কিন ডাক বিভাগের ১২৬ মিলিয়ন ডলারের ক্ষতি, গ্রেপ্তার অভিযুক্ত

পাকিস্তানে চাকরিরত অবস্থায়ই আমলাদের দেশ ছাড়ার হিড়িক

পাকিস্তানের স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩৪—নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নারী শিক্ষক নিহত, আহত ১৯

ইমরানের দলের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশে জরুরি অবস্থা জারি পাকিস্তান সরকারের

সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান

মাত্র ৫০ মিটার উঁচুতে উড়তে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

মুখোমুখি ইমরান-সরকার: পিটিআইয়ের একমাত্র প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারির পাঁয়তারা