হোম > বিশ্ব > পাকিস্তান

ভারতের ৬ যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও আছে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ছবি: সংগৃহীত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেছেন, কিছুদিন আগে হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের ৪ দিনের যুদ্ধে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ ঘটনার ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসলামাবাদ।

গতকাল রোববার লাহোরে এক সেমিনারে বক্তব্য দেন নাকভি। সেখানে তিনি দুই দেশের সামরিক সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে বলেন, পাকিস্তানি সেনারা ভারতের পরিকল্পনা আগে থেকেই জেনে ফেলেছিল এবং সেই অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলেছিল। তাঁর দাবি, ‘আমাদের কাছে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ভিডিও আছে। রাডার ডেটাও তা নিশ্চিত করেছে।’

এ সময় তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ভূমিকার প্রশংসা করে নাকভি বলেন, ‘গুরুত্বপূর্ণ কাজ করেছে আমাদের গোয়েন্দারা। তাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।’ তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রমাণ হিসেবে কোনো ছবি বা ভিডিও তিনি উপস্থাপন করেননি।

তবে, এ ধরনের দাবি নতুন নয়। এর আগে পাকিস্তান একাধিকবার যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বলেছে। তবে ভারত তা সরাসরি নাকচ করেছে। গত ৩১ মে সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান বলেন, পাকিস্তানের দাবি ‘সম্পূর্ণ ভুল।’ তাঁর ভাষ্য, ‘রাফালসহ কোনো ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সংঘর্ষের সময় পাকিস্তান ভারতের একটি তেল ডিপো ধ্বংস করেছে। তবে ভারতের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারেনি। নাকভির ভাষ্যমতে, ‘ভারত কী পরিকল্পনা করছে, কোন যুদ্ধবিমান ব্যবহার করবে—সব আমরা আগে থেকেই জানতাম।’

প্রসঙ্গত, প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক তিক্ত। তবে ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে দাবি করে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এর জেরেই সীমান্তে সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ।

তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানে ‘গর্ভফুল’ পাচারের আন্তর্জাতিক চক্রের সন্ধান

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

সিন্ধু পানিচুক্তি না থাকলে ‘বিশ্বব্যবস্থা ভেঙে পড়বে’, ভারতকে পাকিস্তান

পাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলব—ভারতকে পাকিস্তানি মন্ত্রী

করাচিতে জঙ্গি হামলার পর আফগান সীমান্তে পাকিস্তানের বিমান ও স্থল অভিযান, নিহত ২৯

পাকিস্তানে বালোচ নেত্রী মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

সৌদিতে ৫৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক, পার্লামেন্টে মন্ত্রীর স্বীকারোক্তি

‘পিরিয়ড ট্যাক্স’ বাতিলের যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান—ভারতীয় সংবাদমাধ্যমের দাবি