হোম > বিশ্ব > পাকিস্তান

ইসলামাবাদে জুমার নামাজের সময় শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

আজকের পত্রিকা ডেস্ক­

শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: দ্য ডনের সৌজন্যে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তর্লাই এলাকায় একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১০০ এর বেশি মানুষ। পুলিশের এক মুখপাত্র এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, আজ শুক্রবার দুপুরে তর্লাই এলাকার ওই ইমামবারগাহে (শিয়া মুসলমানদের ধর্মীয় স্থান) যখন জুমার নামাজ চলছিল, তখনই বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী সংস্থার (রেসকিউ ১১২২) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।

আহতদের দ্রুত ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পিআইএমএস হাসপাতালের নির্বাহী পরিচালকের নির্দেশে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি বিভাগ ছাড়াও অর্থোপেডিক, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।

রাজধানী ইসলামাবাদে গত তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। এর আগে গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণটি ছিল আত্মঘাতী হামলা, নিহত বেড়ে ৩১

রুজভেল্ট হোটেল: নিউইয়র্কের কেন্দ্রে ১০০ কোটি ডলারের সম্পদ পাকিস্তানের হাতে এল কীভাবে

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টায় নিহত ১৪৫

বেলুচিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলা, অভিযানে নিহত ৫৮

প্রযুক্তিভিত্তিক বহুমাত্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী: আসিম মুনির

ইমরান খান কি অন্ধ হয়ে যাচ্ছেন

বাংলাদেশের ‘পূর্ব এশীয় মডেলের’ অর্থনৈতিক রূপান্তর পাকিস্তানের জন্য উদাহরণ

বাংলাদেশ ও কাতারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পাকিস্তানের

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু