হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সেনাদের গুলিতে ৩ জিম্মি নিহতের পর বিক্ষোভে উত্তাল ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় জিম্মি উদ্ধার করতে অভিযানে নেমেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। কিন্তু যেসব জিম্মিকে উদ্ধারে গিয়েছিল, তাঁদের তিনজনকে গুলি করে হত্যা করেছে তারা। গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসরায়েলে বন্দীদের মুক্তির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতি বা যেকোনো চুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘যে তিন জিম্মি নিজ সেনাদের হাতে প্রাণ হারিয়েছেন, তাঁরা সেনাদের দিকে আসছিলেন। তখন তাঁদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে গুলি ছোড়া হয়।’ 

পরবর্তী সময় মরদেহের কাছে গিয়ে সন্দেহ হলে, সেগুলো ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, নিহত ব্যক্তিরা ইসরায়েলি। তাঁদের গত ৭ অক্টোবর হামাস গাজায় ধরে নিয়ে গিয়েছিল। 

সেনাবাহিনী জিম্মিদের হত্যার কথা স্বীকার করার পরই গতকাল রাতে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় শত শত মানুষ। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। সেখানে জড়ো হওয়া জিম্মিদের আত্মীয়স্বজনেরা দাবি জানায়, এখনো যারা গাজায় আটকে আছেন, তাঁদের উদ্ধারে যেন হামাসের সঙ্গে আলোচনা শুরু করা হয়। 

গত ২৪ নভেম্বর হামাসের সঙ্গে ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। যা সাত দিন স্থায়ী ছিল। এই সাত দিনে ১১০ জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া অনেককে প্ল্যাকার্ড হাতে দেখা যায়। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘প্রতিদিন, একজন জিম্মি মারা যাচ্ছে।’ 

ইতাই এসভিরস্কি নামের এক জিম্মির বোন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি ভয়ে মরে যাচ্ছি। আমরা এখনই চুক্তি (যুদ্ধবিরতি) চাই।’ 

এ ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহের শুরুতে মোসাদপ্রধান ডেভিড বার্নিয়াকে কাতার ভ্রমণে নিষেধ করেছেন বলে জানা গেছে। 

এদিকে নিউজ সাইট ওয়ালা জানিয়েছে, নেতানিয়াহু ঘটনার পর থেকেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এই সপ্তাহান্তে ইউরোপে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে দেখা করার জন্য বার্নিয়া পাঠাতে সম্মত হয়েছেন। তাঁরা আরেকটি জিম্মি বিনিময় চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে পারেন।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প