হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প ও তাঁর মিত্ররা ছাড়া হরমুজ প্রণালি সবার জন্য খোলা: ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আইআরএনএ

বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব দেশের জন্য বন্ধ করা হয়নি, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কোনো জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। আজ রোববার লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদে (দ্য নিউ আরব) প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আরাগচি বলেন, ‘হরমুজ প্রণালি ঢালাওভাবে সবার জন্য বন্ধ করা হয়নি। এটি কেবল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জন্য বন্ধ রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে, ততক্ষণ এই নীতি বজায় রাখা হবে।’

আরাগচি দাবি করেন, যুদ্ধের এই সংকটকালীন মুহূর্তেও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সরকারের বিভিন্ন বিভাগ এবং সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল নেই। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজব নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দেশ পরিচালনা করছেন।’

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরান আক্রমণের তৃতীয় সপ্তাহের প্রেক্ষাপটে আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল এই যুদ্ধের সূচনা করেছে। আমরা কেবল নিজেদের রক্ষা করছি এবং এ অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট এলাকাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছি।’ তিনি দাবি করেন, ইরানি বাহিনী কোনো বেসামরিক এলাকায় হামলা চালায়নি। বরং আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করতে ইসরায়েলই ওই সব দেশের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করেছে। ইরান এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়ে শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আরাগচির এই বক্তব্য থেকে এটি স্পষ্ট, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথটিকে যুদ্ধের একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এই পথ বন্ধ থাকার ঘোষণা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে।

ইরানের পরমাণু স্থাপনা এখন ধ্বংসস্তূপ, নিরাপদ নৌ চলাচলে আলোচনার পথ খোলা: আরাগচি

বিশ্বের জ্বালানি বাজারের চাবিকাঠি এখন ইরানের হাতে

এক যুদ্ধের ক্ষত নিয়ে আরেক যুদ্ধে আটকে গেল মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দেশ

‘এপস্টেইন গ্যাং’ ৯/১১-এর মতো ঘটনা ঘটিয়ে ইরানকে দায় দেওয়ার ষড়যন্ত্র করছে: লারিজানি

ইরানি ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত ইসরায়েলে মার্কিন কূটনীতিকদের ভবন

নিশানায় তেল-গ্যাসের চেয়েও জরুরি এক বস্তু, অস্তিত্ব সংকটে পড়তে পারে মধ্যপ্রাচ্য

ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল

চীন–রাশিয়া ইরানকে ‘ভালো রকম’ সামরিক সহায়তা দিচ্ছে: আব্বাস আরাগচি

নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুকে হত্যার শপথ আইআরজিসির