হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় গাজায় জাতিসংঘের ৫৯ ত্রাণকর্মী নিহত

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থানের ৫৯ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। আজ রোববার এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা প্রকাশ করেছে জাতিসংঘ। 

এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করা এ বিবৃতিতে বলা হয়, গাজায় নিহত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার কর্মীদের সম্মানে একটি স্মরণ সভা আয়োজন করা হয়েছে। আমাদের সহকর্মীদের মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এক একটি দিন পার হচ্ছে শোকের মধ্য দিয়ে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয় ও দুই শতাধিককে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫–এ। এর মধ্যে ৩ হাজার ৩৪২টিই শিশু। এ ছাড়া নিহতদের মধ্যে ২ হাজার ৬২ জন নারী এবং ৪৬০ জন বৃদ্ধ।

গতকাল শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি ঘোষণা করেন, ইসরায়েল অভিযানের পরিসর বাড়াচ্ছে এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্বের সূচনা করতে যাচ্ছে। 

অবরুদ্ধ গাজায় ২২ লাখের বেশি বাসিন্দার খাদ্য, পানি, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার ইন্টারনেট বন্ধেরও হুমকি দিয়েছে। কয়েক দিন ধরে সীমিত আকারে ত্রাণের ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প