হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তাপপ্রবাহ নিয়ে সৌদি আরবে নতুন সতর্কতা জারি

তাপপ্রবাহের বিষয়ে সৌদি আরবে নতুন সতর্কতা জারি করা হয়েছে। জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। 

সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক রিসার্চ সেন্টারের প্রধান আবদুল আজিজ আল মজুরি বলেছেন, দেশটিতে জুলাই ও আগস্টে তাপমাত্রা বৃদ্ধি চূড়ায় পৌঁছাতে পারে।

সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজির (এনসিএম) একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক তাপপ্রবাহে দেশটির পূর্বাঞ্চলের শহর দাম্মামের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

এনসিএমের মুখপাত্র হোসাইন আল কাহতানি দেশটির ওপর দিয়ে আবারও তাপপ্রবাহের আশঙ্কা করছেন। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়বে রিয়াদ ও পূর্বাঞ্চল প্রদেশের ওপর।

অন্যান্য আবহাওয়ার পূর্বাভাসেও বলা হচ্ছে, ইন্টার-ট্রপিক্যাল কনভারজেন্স জোন (আটিসিজি) নামে পরিচিত একটি চাপবলয় বিশেষ করে জুলাই এবং আগস্টের মধ্যে আরব উপদ্বীপে স্বাভাবিকের চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে। সম্প্রতি সৌদি আরবের বেশ কয়েকটি এলাকায় গরম বাতাসের প্রভাবে তাপমাত্রা বেড়েছে।

গত মাসের শুরুর দিকে, অতিরিক্ত তাপের কারণে গ্রীষ্মের শেষ না হওয়া পর্যন্ত মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার খুতবা কমিয়ে ১৫ মিনিট করা হয়েছে। আগে এটি ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী ছিল।

সৌদি কর্তৃপক্ষ হজ করতে আসা মানুষদের এবং মুসল্লিদের পানিশূন্যতা কাটাতে এবং হিট স্ট্রোক এড়াতে নানা ধরনের পরামর্শ দিয়ে আসছিলেন। এর মধ্যে আছে প্রচুর তরল পান করা, সরাসরি সূর্যের তাপের নিচে না আসা, ছাতা ব্যবহার করা এবং ছায়াযুক্ত স্থানে নামাজসহ বিভিন্ন ইবাদত করা।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, ট্রাম্পের সবুজসংকেতের অপেক্ষায়

সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

শনিবারের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে মার্কিন বাহিনী, ইরানে হামলা যেকোনো সময়

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রথম ১৫ মাসেই নিহত ছাড়িয়েছে ৭৫ হাজার: গবেষণা

ইরানে বড় বিস্ফোরণ, ধোঁয়ার কুণ্ডলী

ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প