হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রকেট হামলার পর গাজা ও লেবাননে ইসরায়েলের বিমান হামলা

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযানের পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল মধ্যরাতে এই হামলা চালানো হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননে হামলা চালাচ্ছে। 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে বলে আজ শুক্রবার ভোর ৪টা ৭ মিনিটের দিকে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

এদিকে লেবাননের একটি স্থানীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দরনগর টায়রে একটি শরণার্থীশিবিরের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘ইসরায়েলের দিকে কেউ আক্রমণ চালালে তাকে চড়া মূল্য দিতে হবে।’ এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার পরই গাজা ও লেবাননে হামলার খবর পাওয়া গেল। 

আল জাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত গাজা অথবা লেবাননে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এ সপ্তাহের শুরুর দিকে জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিরা নামাজের জন্য জড়ো হলে ইসরায়েলি সৈন্যরা সেখানে গ্রেনেড ছুড়ে হামলা করে। এ হামলার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর গত বৃহস্পতিবার লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর ওপর ৩৪টি রকেট হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এর মধ্যে ২৫টি রকেটকে বাধা দেওয়া হয়েছে এবং চারটি রকেট অবতরণ করানো হয়েছে। 

ইসরায়েলের দাবি, ২০০৬ সালের পর লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রথম রকেট হামলা এটি। লেবাননের এই হামলার জবাবে গতকাল রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, তারা উগ্রপন্থী ইসলামিক গোষ্ঠী হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, লেবানন হামাসের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তারা হামলা চালাচ্ছে। লেবাননের অভ্যন্তর থেকে হামাসের আক্রমণ ইসরায়েল সহ্য করবে না।

আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের সঙ্গে সংযোগ উড়িয়ে দিলেন আহমাদিনেজাদ

ইরানের বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা, ৭ সেনা নিহত

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ, আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র–সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

নেতানিয়াহুকে সিরিয়া-লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বলেছেন ট্রাম্প

হরমুজে টোল দিতে রাজি উপসাগরীয় দেশগুলো, তবে ইরানকে নয়

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

ট্রাম্পের নজরে এবার ইরানের গোপন ‘কুহ-ই-কলাং’

হুতিদের বিরুদ্ধে সৌদির হামলায় ট্রাম্পের সমর্থন, ৪ বছর পর ফের যুদ্ধের শঙ্কা